দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ ক্ষুব্ধ: লেবার পার্টি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ ক্ষুব্ধ। আওয়ামী লীগের পতন হলেও কালোবাজারি সিন্ডিকেটের পতন হয়নি, শুধু হাতবদল হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরে অগ্রণী ব্যাংক চত্বরে এক সমাবেশে তিনি একথা বলেন। লেবার পার্টি কামরাঙ্গীচর থানা শাখা এই সমাবেশের আয়োজন করে।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। সরকারের কোনও পদক্ষেপই কালোবাজারি সিন্ডিকেটের অপতৎপরতা রুখতে পারছে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকার পুনঃবহাল করে ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির সভাপতি মো. লোকমান হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইউসুফ আলী, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, মহানগর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, ঢাকা মহানগর আহবায়ক রায়হান উদ্দিন সনি ও সদস্য সচিব মো. সিয়াম মোল্লা প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৬ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৬ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৬ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৮ দিন আগে