প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউতে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
এনসিপির সদস্য সচিব বলেন, বাংলাদেশ রাষ্ট্র বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আওয়ামী লীগের বিপক্ষে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আন্দোলন সফল হয়েছে। এরপর অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, বাংলাদেশের একটি অংশ ও বিদেশি কিছু কুশিলব সেটি গ্রহণ করতে পারছে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াকে যারা মেনে নিতে পারছে না, তাদেরকে বলতে চাই-আপনারা কী আবার গণহত্যাকারী, ফ্যাসিবাদী, স্বৈরতান্ত্রিক শক্তিকে পুনরুজ্জীবিত করতে চান?
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর পুনর্বাসিত করতে চায় না। জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় যুবশক্তিসহ দেশের সব ফ্যাসিবাদবিরোধী পক্ষকে আমি বলতে চাই-মতপার্থক্য থাকা সত্ত্বেও, ফ্যাসিবাদ, জুলুম ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে।
আখতার হোসেন আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগকে আমরা রাজনৈতিকভাবে পরাজিত করেছি। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার আইনগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এখন সময় এসেছে মতাদর্শিকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে বিতাড়িত করার। যাতে ফ্যাসিবাদ আর কখনো এই দেশে ফিরে না আসে, সেই লক্ষ্যে জাতীয় যুবশক্তি কার্যকর ভূমিকা রাখবে।
মানবিক করিডর প্রসঙ্গে তিনি বলেন, এর প্রয়োজন আছে কি না, সেই করিডরের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, বা সেখানে কী ধরনের পারাপার হবে-এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কারী হান্নান মাসাউদসহ জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৫ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে