গণঅভ্যুত্থাণের ফসল এখনো শ্রমিকদের ঘরে উঠেনি : সাইফুল হক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ২১: ০৬

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণ অভ্যুত্থানে ছাত্রদের পর সবচেয়ে আহত-নিহত হয়েছে শ্রমিক, মেহনতি সাধারণ মানুষ। কিন্তু পাঁচ মাস হতে চলল গণ অভ্যুত্থাণের ফসল শ্রমিকদের ঘরে উঠেনি ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ডে ভোটের অধিকার সহ শ্রমিকদের সকল গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিত করার দাবীতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থাণের পরে শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। অথচ গণ অভ্যুত্থানে ছাত্র-যুবকদের পর সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের গার্মেন্টস শ্রমিক, সাধারণ শ্রমজীবী, নিম্নবিত্ত-মধ্যবিত্ত মানুষ। সেই মানুষের দৈনন্দিন জীবেন যে সংকট সেই সংকট এখনো পর্যন্ত সমাধান হয়নি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার ১৫ বছর জ্বালিয়ে-পুড়িয়ে খেয়েছে আর এখন বিগত পাঁচ মাসেও দ্রব্যমূল্যের দাম কমেনি। শ্রমিকরা এক কেজি মাংস কিনে খেতে পারে না, মাছ কিনে খেতে পারেনা। যে বেতন পায় তা দিয়ে মাত্র ১৫/২০ দিন খেতে পারে তারা। তাই শ্রমিকদের মজুরী নূন্যতম ২৫ হাজার টাকা করতে হবে। সেই সঙ্গে শ্রম কমিশনের পাশাপাশি শ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠনেরও জোড় দাবি জানান তিনি।

এরই মধ্যে প্রায় একশর মত কারখানা বন্ধ করা হয়েছে। কোন সচেতন শ্রমিক কারখানায় নৈরাজ্য করতে পারে না। তাই শ্রমিকদের নিয়েই সমন্বয় করেই কারখানাগুলো খুলে দেয়ার দাবি জানান তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারী বিন্দু বলেন, একটি কুচক্রী মহল ৫ আগস্টকে পুঁজি করে মামলা বানিজ্য করছে। আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আশুলিয়া আআঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়কের নামে একটি মামলা দিয়েছে। যার কোনো ভিত্তি নেই। এসমস্ত হয়রানি মূলক মামলা পুলিশকে ভালো ভাবে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নিতে হবে।

এসয় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, শ্রমিকদের সকল গণতান্ত্রিক ভোটাধিকার মানবাধিকারসহ সকল দাবিদাওয়া বাস্তবয়ন করতে হবে। শ্রমিকদের সাথে যেই ১৮ দফা চুক্তি হয়েছিল সেই ১৮ দফা প্রতিটি গার্মেন্টস মালিকদের বাধ্যতামূলক বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনৈতিক পরিষদের কেন্দ্রীয় সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মোফাজ্জল হোসেন মোস্তাক প্রমুখসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৬ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৬ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৬ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৮ দিন আগে