ঈদের আগেই নিবন্ধন করতে প্রস্তুত এনসিপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকার মানিক মিয়া এভিনিউতে দলটির শুক্রবার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তৃতায় বার বার উঠে এসেছে একটি ‌‘সেকেন্ড রিপাবলিক’ বা ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠার বিষয়।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। ভোটের মাঠের রাজনীতিতে দলটির সামনে এখন নানামুখী চ্যালেঞ্জ। ইসির সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, দল হিসেবে নিবন্ধন পেতে হলে আগামী ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

দলীয় সূত্র জানায়, চলতি রমজানের মধ্যেই শর্ত পূরণের সব প্রস্তুতি সম্পন্ন করার টার্গেট রয়েছে জাতীয় নাগরিক পার্টির।

আত্মপ্রকাশের পর গত ৪ মার্চ জাতীয় নাগরিক পার্টির প্রথম দলীয় কর্মসূচিতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রথম লক্ষ্য হচ্ছে কেন্দ্রীয় ও তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা। নিবন্ধন নিতে যে শর্তাবলী পূরণ করা প্রয়োজন, সেগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধনের দিকে এগোব। এ মাসের মধ্যে গঠনতন্ত্রের কাজ শুরু করব।

দলের যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, নিবন্ধনের জন্য বিদ্যমান শর্তাবলি পূরণের সক্ষমতা আমাদের রয়েছে। তবে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ফ্যাসিস্ট সরকারের আমলে করা ইসির যে কঠিন শর্তাবলি রয়েছে দল হিসেবে সেগুলো বাতিল চাই। আমরা নিবন্ধন প্রথা বাতিল চাই। এসব কালো আইন রাজনৈতিক দল গঠনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯০ (ক) ধারা অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেতে চাইলে তিনটি শর্তের যে কোনো একটি পূরণ করতে হবে। জাতীয় নাগরিক পার্টির জন্য প্রথম দুটি শর্ত পূরণ সম্ভব নয়। শর্ত দুটি হলো- স্বাধীনতার পর অনুষ্ঠিত কোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কমপক্ষে একটি আসনে বিজয়; সেসব নির্বাচনে দলটির প্রার্থীরা যেসব আসনে অংশ নিয়েছেন, সেসব আসনে মোট ভোটের ৫ শতাংশ অর্জন।

জাতীয় নাগরিক পার্টিকে পূরণ করতে হবে তৃতীয় শর্তটি। এই শর্তের আওতায় দলের কেন্দ্রীয় কমিটিসহ একটি সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকতে হবে। দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলায় জেলা অফিস থাকতে হবে। আর অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন এলাকার থানায় অফিস থাকতে হবে, যার প্রতিটিতে সদস্য হিসেবে কমপক্ষে ২০০ জন ভোটার থাকবে। তবে অন্তর্বর্তী সরকার গঠিত ‘নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন’ নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কিছু শর্ত শিথিলের প্রস্তাব করেছে। তাদের প্রস্তাব হলো- নিবন্ধন পেতে ১০ শতাংশ জেলা ও ৫ শতাংশ উপজেলা বা থানায় দলের অফিস এবং দলটির কমপক্ষে ৫ হাজার সদস্য থাকতে হবে।

দলীয় সূত্র জানায়, জাতীয় নাগরিক পার্টির ২১৬ সদস্যবিশিষ্ট ও এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি রয়েছে। কমিটিতে জাতীয় নাগরিক কমিটি-জানাক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানসংখ্যক নেতা রয়েছেন। সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও থানায় জানাকের সাড়ে ৪ শতাধিক কমিটি রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি রয়েছে ১২০টির বেশি।

নিবন্ধনের শর্ত পূরণে তৃণমূল পর্যায়ে গঠিত হওয়া জানাকের এই কমিটিগুলোকে জাতীয় নাগরিক পার্টির দলীয় কমিটিতে রূপান্তর করা হবে। দলের জন্য রাজধানীতে কেন্দ্রীয় কার্যালয় খোঁজা হচ্ছে। দলীয় প্রতীক, মূলনীতি, স্লোগানসহ গঠনতন্ত্র প্রণয়নে বিশেষ টিম গঠনের কথা জানিয়েছেন দলটির নেতারা। এ টিমের কাজ হবে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা, যেটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৮ দিন আগে