প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে জোট করা বা আসন ভাগাভাগি নিয়ে কোনো সমঝোতা কিংবা এ বিষয়ে আলাপ হয়নি।
তিনি বলেন, গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকলেও নির্বাচনী জোটের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এমনকি সবশেষ বিএনপির সঙ্গে বৈঠকটিও যুগপৎ আন্দোলনের বৈঠকের ধারাবাহিকতার অংশ ছিল।
বৃহস্পতিবার (১ মে) গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদ পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে। তবে নির্বাচনের আগ মুহূর্তে যদি কোনো জোটে যায় কিংবা গণঅধিকার পরিষদের নেতৃত্বে কোনো জোট গঠন হয় সে বিষয়টিও দলীয় ফোরামে আলোচনা করে দলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ২/১টি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আবু হানিফ বলেছেন, ওই সংবাদে গণঅধিকার পরিষদের কোনো বক্তব্য নেওয়া হয়নি।
তাতে বলা হয়েছে, পটুয়াখালি-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে সমঝোতা হয়েছে। আমরা মনে করি, এতে বিভ্রান্তি ছড়াতে পারে। ফলে অন্য কোনো নিউজে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।
পাশাপাশি সাংবাদিকদের প্রতি তিনি অনুরোধ করেছেন, গণঅধিকার পরিষদের জোট কিংবা আসন ভাগাভাগির কোনো সংবাদ প্রকাশের আগে যেনো তাদের দলের বক্তব্য নেওয়া হয়।

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৫ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে