প্রতিবেদক, রাজনীতি ডটকম

৭২-এর সংবিধান দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
তিনি বলেন, ‘গণপরিষদের মধ্য দিয়ে আমরা এমন একটি সংবিধান চাই, যার ফলে এ দেশে আর কখনো যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।’
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারী এ মন্তব্য করেন।
দেশের সংকট সমাধানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে জানিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, ‘গণপরিষদ নির্বাচনে যে সংবিধান তৈরি হবে সেখানে ২৪-এর গণ-অভ্যুত্থানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের কথাও থাকতে হবে। মায়েদের কথা, নারীদের কথা থাকতে হবে।’
এ সময় বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নতুন সংবিধান গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় একদলীয় সংবিধান দিয়ে কখনো সম্ভব না। আমাদের বহুদলীয় গণতন্ত্রের একটি সংবিধান দিতে হবে। যেই সংবিধান তৈরিতে ২৪ যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে।’
গণপরিষদ নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনের মধ্যেই রয়েছে বাংলাদেশে আগামী দিনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ।’
সংস্কার প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘রক্ত দিয়েছি, রক্ত আরো দেব। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৬ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৬ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৬ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৮ দিন আগে