২৪ ঘণ্টার মধ্যে আ. লীগ নিষিদ্ধের দাবি ছাত্র অধিকার পরিষদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের সহযোগী রাজনৈতিক সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। দাবি পূরণ না হলে সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে আসন গেড়ে বসেছে, তাদের হাতেই সরকার পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, সে সিদ্ধান্ত আহত ও নিহতদের স্বজনরা নেবেন।’

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ ৪ দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি, জুলাই গণ-অভ্যুত্থানে সমর্থন দেওয়া রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জাতীয় সরকার গঠনের দাবি তোলা হয়।

দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি ৬ ফেব্রুয়ারি দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ এবং ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৬ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৬ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৬ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৮ দিন আগে