১৫ বছরে লুটপাটের রাজত্ব কায়েম করেছে আ.লীগ: মান্না

বগুড়া প্রতিনিধি

নাগরিক ঐক্য’র সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকে শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে।

জনগণ দেশে কোনো নির্বাচিত সরকার পায়নি। দিনের ভোট রাতে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে। সকল মন্ত্রণালয়ে তাদের নেতাকর্মীরা এককভাবে কাজ করেছে। যে কারণে দেশের ১৮ কোটি জনগণ সব কিছু থেকে বঞ্চিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্য জেলা কমিটির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও এখনও তার দোসরার দেশের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে। তারা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করার জন্য ষড়যন্ত্র করছে। তাদের কোনো ষড়যন্ত্র আর বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।

সভায় ছাইহাটা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক সাবিক আনোয়ার, কোষাধ্যক্ষ শাহনাজ হক রানু, সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব।

এসময় আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্য ঢাকা মহানগরের নেতা অ্যাডভোকেট জাকির হোসেন, বাবুল হাওলাদার, নাগরিক ঐক্য’র নেতা ডা. মোহাম্মাদ সামসুল আলম মুক্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট আবু রায়হান, নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা সাইদুর রহমান সাগর, বগুড়া শহর শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব পপি বেগম, শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম, ধুনটের সাধারণ সম্পাদক মুকুল হাসান বাবু প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৬ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৬ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৬ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৮ দিন আগে