নেতৃবৃন্দ বলেন, পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অসত্য বক্তব্যের অজুহ

ধানমন্ডি ৩২ ভাঙচুরের দায় সরকার এড়াতে পারে না : গণফোরাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ইতিহাস ঐতিহ্যের অংশ ধানমন্ডি ৩২ ও মুজিবনগর ভাঙচুরের ঘটনায় সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি ও মব জাস্টিসের প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে গণফোরাম।

শনিবার এক বিবৃতিতে গণফোরামের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান বলেন, সকল নাগরিকের জানমাল রক্ষার দায়িত্ব বর্তমান সরকারের। প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে ভাঙচুর, আইনশৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করে মব জাস্টিসের মতো ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ঘটেছে। ফলে সারা দেশে জনমনে ব্যাপক ক্ষোভ ও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, যা কোনভাবেই কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর এ নিরবতার দায় সরকার কোনোভাবে এড়াতে পারে না।

নেতৃবৃন্দ বলেন, পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অসত্য বক্তব্যের অজুহাতে দেশব্যাপী এমন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না যাতে আইনের শাসন কিংবা ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হয়।

নেতৃবৃন্দ আরো বলেন, এসব ঘটনা সমূহ গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ, আইনের শাসন প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের প্রতি হুমকি স্বরূপ। আমরা চাই সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৬ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৬ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৬ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৮ দিন আগে