রয়টার্সকে নাহিদ— অস্থিরতার কারণে এ বছরে নির্বাচন আয়োজন কঠিন হতে পারে

ডেস্ক, রাজনীতি ডটকম
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলছেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলে নেই। ছবি: রয়টার্স

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষের নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি বলে মনে করেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ কারণে এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মনে করছেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করেছিলাম, কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। গত সাত মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা প্রত্যাশার চেয়ে কম। এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ বাহিনীর যে অবস্থা, তা দেখে মনে হচ্ছে না যে এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এসব কথা বলেন। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে রয়টার্স সাক্ষাৎকারটি প্রকাশ করেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা পালিয়ে গিয়ে আশ্রয় নেন ভারতে। নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই বিএনপিসহ কিছু রাজনৈতিক দল যত দ্রুতসম্ভব জাতীয় নির্বাচন দাবি করে আসছে। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ আরও কিছু রাজনৈতিক দলের দাবি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে।

এর মধ্যে ড. মুহাম্মদ ইউনূস বলে আসছেন, এ বছরের ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। সবশেষ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে হতে পারে নির্বাচন। বৃহস্পতিবারই বিবিসি এ সাক্ষাৎকার ছাপিয়েছে।

প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের বিপরীত অভিমতই প্রকাশ করলেন নাহিদ ইসলাম। সপ্তাহখানেক আগে তিনিও ছিলেন সরকারের অংশ। দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র ও তরুণদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি গড়ে তোলার জন্য তিনি সরকার থেকে সরে দাঁড়ান।

Nahid Islam Reutrers Interview Photo 06-03-2025 (2)

নাহিদ ইসলাম জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে সবাইকে ঐকমত্য পোষণ করতে হবে বলে শর্ত জুড়ে। ছবি: রয়টার্স

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তরুণদের নতুন দলটি দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বড় ধরনের প্রভাব রাখবে। ভোটের রাজনীতিতেও নিয়ামক হয়ে উঠতে পারে দলটি।

গত ২৮ ফেব্রুয়ারি নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় তারা নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধান চান, জাতীয় নির্বাচনের বদলে চান গণপরিষদ নির্বাচন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে অবশ্য তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের জন্যই তারা প্রস্তুত। তবে এর আগে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জাতীয় ঐকমত্যের শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

নাহিদ বলেন, নির্বাচন যখনই হোক, আমরা অংশ নিতে প্রস্তুত। তবে নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের ঐকমত্যে পৌঁছানো জরুরি। আমরা যদি এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে তাৎক্ষণিকভাবে নির্বাচনের ডাক দিতে পারি। কিন্তু ঐকমত্যে পৌঁছাতে আরও বেশি সময় লাগলে নির্বাচনও পিছিয়ে যাওয়া উচিত।

সমাজের বিত্তশালীদের অনেকেই নাগরিক পার্টিকে অর্থ সহায়তা করলেও পার্টির তহবিলের জন্য সাধারণ মানুষের ওপরই ভরসা করতে চান বলে জানান নাহিদ। তিনি বলেন, আমরা শিগগিরই নতুন অফিসের জন্য ক্রাউডফান্ডিং শুরু করব এবং নির্বাচনের জন্যও একটি তহবিল গঠন করব।

আরও পড়ুন-

ডিসেম্বরে নির্বাচন আয়োজনে ইসি কতটা প্রস্তুত?

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা

সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : ফখরুল

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৬ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৬ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৮ দিন আগে