‘২ সপ্তাহের মধ্যে আ.লীগকে নিষিদ্ধ না করলে যমুনা ঘেরাও’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার ফ্যাসিবাদ প্রতিরোধী বিক্ষোভ ও গণমিছিলে অংশ নেন গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান। ছবি: ভিডিও থেকে নেওয়া

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দুই সপ্তাহের মধ্যে নিষিদ্ধ না করলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদ প্রতিরোধী বিক্ষোভ ও গণমিছিলে অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

রাশেদ খান বলেন, ছয় মাস হয়ে গেল, এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি অন্তর্বর্তী সরকার। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, যুবলীগ-আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না।

উপদেষ্টা পরিষদের সমালোচনা করে রাশেদ বলেন, রাষ্ট্র সংস্কার করতে চাইলে আগে উপদেষ্টা পরিষদকে সংস্কার করতে হবে। এই পুলিশ-র‍্যাবকে দিয়ে সংস্কার করা যাবে না। প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। আগে প্রশাসনের মধ্যে সংস্কার করতে হবে।

একই কর্মসূচিতে দলের সভাপতি নুরুল হক নুর বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কাঙ্ক্ষিত সংস্কার করে আগামী দুই-তিন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে।

গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নেই। নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তত আওয়াজ দেখি না।

‘নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সংস্কার করতে হবে। তার আগে নির্বাচন করা যাবে না। সংস্কার করতে হবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। এর মাধ্যমে প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষা যাচাই করতে পারব,’— বলেন নুর।

ফ্যাসিবাদ নির্মূল ও গণহত্যাকারীদের বিচারসহ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত গণঅধিকার পরিষদ সারা দেশে আন্দোলনের পাশাপাশি রাজপথে সোচ্চার থাকবে বলেও জানান তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৬ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৬ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৬ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৮ দিন আগে