প্রতিবেদক, রাজনীতি ডটকম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনতার ন্যায্য লড়াইয়ের মধ্যে কোনো ষড়যন্ত্র যেই করুক, জিততে পারবে না। পতিত শেখ হাসিনা সরকার বিগত ১৫ বছর ধরে জনগণের ঘাড়ের ওপর পা দিয়ে টিপতে বলেছে, বলেছে আরাম চাই।
ওইদিন শেষ। এখন আমরা আমাদের মতো করে বাঁচতে চাই। এর মধ্যে কোনো ধরনের বিদেশি প্রভাব মানতে রাজি না। আমরা বিদেশের বন্ধুত্ব চাই, কিন্তু প্রভাব চাই না।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবের কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্য চাঁদপুর জেলার আয়োজনে মানবিক, গণতান্ত্রিক, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাগরিক ঐক্যের সভাপতি মান্না বলেন, আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। যে দেশে ৫২-৫৩ বছর ধরে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না, মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হতো। তার জন্য অভিযোগও করা যেতো না। দেশের কোটি কোটি টাকা প্রতিবছর পাচার হয়ে যেতো। যে দেশের প্রধানমন্ত্রীর একজন পিয়ন ৪শ কোটি টাকা সম্পদের মালিক হয়েছিল এবং সেই কথা তৎকালীন নির্লজ্জ প্রধানমন্ত্রী গর্বের সাথে সবার সামনে বলতে পারতো, আমরা সেই দেশের বদল চাই।
মাহমুদুর রহমান মান্না বলেন, যে দেশে বিচার নেই, মানুষের প্রতি মানুষের সম্মান নেই, ক্ষমতাসীন মানুষের বাইরে কথা বলার অধিকার নেই, সে রকম দেশ চাই না। সে দেশ আমরা বদলে দেবো। আর সেজন্য আমাদের লড়াই হয়েছে এবং আমরা জিতেছিলাম। আমাদের মনের মধ্যে অফুরন্ত দেশ প্রেম ও ভালোবাসা ছিল এবং আমাদের প্রত্যয়ছিল দেশকে বদলাবো। যে লড়াই সে সময় ছিল, আজও চলছে। কিন্তু নাগিনীর বিষ নিশ্বাস প্রতিবেশী দেশ থেকে এখনো আসছে। সে একজন পলাতক আসামি। কোনো এক সময় ক্ষমতা জোর করে দখল করে রেখে নিজেকে প্রধানমন্ত্রী জাহির করেছেন।
মান্না বলেন, শেখ হাসিনা সেখানে বসে উসকানি দিচ্ছে, আজকে মিছিল কর, কালকে বিক্ষোভ করো, পরশু দিন নিজেদের বুকের মধ্যে ট্রাম্পের ছবি লাগিয়ে সবার সামনে গোলযোগ তৈরি করো। পুলিশ যদি তোমাদের ওপর লাঠিচার্জ ও গুলি করে যাতে ট্রাম্পের ছবি দেখা যায়। কত নিচ হলে সে এরকম কাজ করতে পারে।
তিনি বলেন, ভারত কতদিন শেখ হাসিনাকে তাদের দেশে রাখতে পারে, আমরা তা দেখবো। আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আমরা মামলা করছি। ওই মামলা গ্রহণ করার পরে, ওই আদালত যখন ভারতকে বলবে ওই আসামি আপনাদের দেশে আছে, তাকে ফেরত দিয়ে দিন। তখন মোদী সাহেবের ক্ষমতা হবে না শেখ হাসিনাকে ধরে রাখার।
নাগরিক ঐক্য চাঁদপুর জেলার সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন কাননের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রাজার সঞ্চালনায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাক্ষারুল ইসলাম নবাব, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম প্রমুখ।

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৬ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৬ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৬ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৮ দিন আগে