ডাকসুর ফলাফল নিয়ে ছাত্রশিবির সভাপতির বার্তা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল নিয়ে বার্তা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

ওই বার্তা জাহিদুল ইসলাম বলেন, ‘বিজয় শিক্ষার্থীদেরই হবে। আমি ইসলামী ছাত্রশিবির সকল দায়িত্বশীল, জনশক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইবোনদের প্রতি অনুরোধ করছি, আপনারা ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করুন। শান্ত থাকুন। কারও ফাঁদে পা দেবেন না। দিনশেষে আপনাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও একই জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার সন্ধ্যার পর তারা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের সমালোচনা করে এস এম ফরহাদ বলেন, ‘নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল, ভোট দেওয়া ছাড়া কোনো প্রার্থী বুথে ঢুকতে পারবে না। তাই আমাদের কেউ কোনো বুথে ঢোকেনি। কিন্তু আমরা দেখেছি, ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদ ভাই প্রত্যেকটা বুথে ঘুরে বেড়িয়েছেন। আমরা গেলে আমাদের আটকানো হতো।’

চিফ রিটার্নিং অফিসারের বিষয়ে অভিযোগ করে তিনি বলেন, “প্রার্থিরা বুথে ঢুকছেন, এমন অভিযোগ জানানোর পর দুপুর দেড়টার পর নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার আমাদের ফোন দিয়ে জানান, ‘বাবা এতক্ষণ যা হইছে হইছে, এখন তোমরা ঢুকতে পারবা।’”

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৬ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৬ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৭ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৭ দিন আগে