ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা জোরদার, আটক ৪

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে ছিল কঠোর নিরাপত্তা। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। এরই মধ্যে সেখান থেকে চারজনকে আটকও করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে এই চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল থেকে আসা যুবলীগ কর্মী অর্ণব দাস (৩৮), সাংবাদিক পরিচয়ে যুবলীগ কর্মী নিপু মিয়া (৩০)। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি। আটকের পর চারজনকেই ধানমন্ডি থানায় পাঠিয়েছে পুলিশ।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিতি বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালায় একদল মানুষ। সেখানে আগুন দেওয়া হয়, ভাঙচুর ও লুটপাট করা হয়। ভবনটিতে ইতিহাসের কোনো চিহ্নই অবশিষ্ট রাখা হয়নি। পুড়িয়ে দেওয়া হয় দুর্লভ সব স্মারক, বই, নথিপত্র। আশপাশের দুয়েকটি ভবন ও স্থাপনাতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পরে গত বছরের ৫ ফেব্রুয়ারি রাতে ফের সেখানে হামলা চালানো হয়। এবারে এক্সক্যাভেটর, ক্রেন ও বুলডোজার নিয়ে বঙ্গবন্ধুর বাড়িসহ সামনে-পেছনের তিনটি ভবনের অবশিষ্ট অংশ, সামনের উঁচু দেয়াল ও লোহার গেট গুঁড়িয়ে দেওয়া হয়। পরের তিন-চার দিন সেখানে হাতুড়ি, শাবল দিয়ে ভাঙাভাঙি ও লুটপাট চলে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘খালেদা জিয়া আজীবন আপসহীন থেকে রাজনীতির অনন্য দৃষ্টান্ত গড়েছেন’

৯ ঘণ্টা আগে

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

দেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’র তকমা পাওয়া খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার পর গত বছরের ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। ওই দিন ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০

২০ ঘণ্টা আগে

শোকাবহ ১৫ আগস্ট আজ

৫১ বছর আগের সে রাতে শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্য এবং নিকটাত্মীয় ২৬ জনকে হত্যা করা হয়। শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ওই সময় পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা তার বোনকে নিয়ে এখন ভারতে অবস্থান কর

২১ ঘণ্টা আগে

১৫ ও ১৬ আগস্ট কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

ঘোষণা অনুযায়ী, জন্মবার্ষিকীর দিন অর্থাৎ আগামী ১৫ আগস্ট শনিবার দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এর পরদিন ১৬ আগস্ট রবিবার সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

১ দিন আগে