ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে— আশা বিএনপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফিং করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিএনপি

জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ফ্যাসিস্ট প্রমাণিত হওয়ায়’ ভারত সরকার তাকে অবিলম্বে বাংলাদেশের কাছে ফেরত দেবে বলে আশা করছে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, এর মাধ্যমে শেখ হাসিনাকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাসহ অন্যান্য অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রকাশিত প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছিলেন, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। তারা যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনকে আমি ধন্যবাদ জানাতে চাই এ কারণে যে তারা সঠিকভাবে বলেছেন— একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে।

মির্জা ফখরুল বলেন, যে গণহত্যা হয়েছে তার নির্দেশে হয়েছে। যত মানবাধিকার লঙ্ঘন বা যা কিছু হয়েছে, সব তার নির্দেশে এখানে হয়েছে। গণতন্ত্রকে ধবংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া— আজ সেটাই রিপোর্টে এসেছে যে তার নির্দেশেই হয়েছে।

‘এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট। তিনি এ দেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, হত্যা করেছেন। আমাদের প্রত্যাশা, ভারত সরকার তাকে (শেখ হাসিনা) বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে। তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে... তাকে এবং তার সহযোগী যারা ছিল তাদের সবাইকে... এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা,’— বলেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, এই প্রতিবেদন প্রকাশ হওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি। যেসব ঘটনা ঘটেছে, সেগুলো আজ উদ্‌ঘাটন হয়েছে। প্রবলেমটা হচ্ছে, জাতিসংঘ যখন বলে তখন আমরা সেগুলো সবাই বিশ্বাস করি। যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন অনেকেই বিশ্বাস করতে চায় না।

আয়নাঘর বা আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে তোলা গোপন বন্দিশালা ও টর্চার সেল নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুম হওয়া, হত্যা করা এগুলো শুধু পার্টিকুলার কোনো দল নয়, এখানে (আয়নাঘরে) বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে।

তিনি আরও বলেন, এই কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি। যখন আয়নাঘরের রিপোর্টটা বেরোয় আল-জাজিরাতে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তখন কিন্তু এটা সরকার পুরোপুরি ডিনাই করেছে। তারা বলেছে যে এ ধরনের কিছু নেই। কিন্তু প্রথম থেকেই এই কাজগুলো হচ্ছিল।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

১ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

২ দিন আগে

শেখ সেলিমের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বৈঠক করল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির

২ দিন আগে

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

২ দিন আগে
Advertisement