চার্জশিটে ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদি খুন, প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার সারা দেশে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। ছবি: ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পীর নির্দেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে খুন করা হয়েছে বলে উল্লেখ করে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অভিযোগপত্র প্রত্যাখ্যান করে ইনকিলাব মঞ্চ বলছে, একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে ওসমান হাদির খুনের বিষয়টি পাগলেও বিশ্বাস করবে না। এ খুনের সঙ্গে একটি পুরো চক্র এবং এমনকি রাষ্ট্রযন্ত্রও জড়িত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইনসাফ কর্মসূচি’র দিনের কার্যক্রম শেষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ মন্তব্য করেন।

আবদুল্লাহ আল জাবের বলেন, সরকার বলেছে, একজন ওয়ার্ড কমিশনার নাকি ওসমান হাদিকে গুলি করার নির্দেশ দিয়েছে। তার নির্দেশে ফয়সাল করিম মাসুদ খুন করেছে। এটা তো পাগলেও বিশ্বাস করবে না।

তিনি বলেন, ওসমান হাদিকে খুনের সঙ্গে একটি পুরো চক্র জড়িত রয়েছে। এই খুনের পেছনে রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে। তাদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের লড়াই থামবে না। যে চার্জশিটে তাদের নাম নেই, সেই চার্জশিট আমরা মানি না।

ইনকিলাব মঞ্চের এই সদস্য সচিব আরও বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে সরকারকে বিচার নিশ্চিতের বার্তা দিতে চেয়েছি। কিন্তু সরকার সেই বার্তা আমলে নিয়েছে কি না, সেটা দাখিল হওয়া অভিযোগপত্রের মাধ্যমে বুঝতে পেরেছি। সরকার জনগণকে বোকা মনে করেছে।

এর আগে মঙ্গলবার দুপুরে ওসমান হাদি হত্যা মামলার অভিযোগপত্র ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করে এ মামলার তদন্তকারী সংস্থা ডিবি। ১৭ জনের বিরুদ্ধে এ অভিযোগপত্র দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ বিষয়ে সংবাদ সম্মেন করে জানান, শরিফ ওসমান বিন হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। সে রাজনীতির কারণেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরীর (বাপ্পী) নির্দেশনা ও পরিকল্পনায় ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়।

এ অভিযোগপত্র প্রত্যাখ্যান করে আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকার শহিদ ওসমান হাদির হত্যার বিচার করতে সক্ষম না হলে এবং ভারতীয় আধিপত্যবাদকে এ দেশ থেকে বিদায় করতে না পারলে পরিণতির কী হবে, সেই সিদ্ধান্ত জনগণ নেবে। এই জনগণ রক্ত দিয়েছে, যদি প্রয়োজন হয় রক্ত নেবেও।

ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার ১০টি স্থানে ‘মার্চ ফর ইনসাফ কর্মসূচি’ পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। নতুন কর্মসূচির কথা জানিয়ে মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আগামীকাল (বুধবার) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এমন কর্মসূচিও আসতে পারে যে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে তারপর আমরা ফিরব।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৮ প্রশ্নই সরকারি দলের, আপত্তি নাহিদের

বিরোধী দলের সদস্যরাও নিয়মিত প্রশ্ন জমা দেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তাদের প্রশ্ন করার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। এতে সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রক্রিয়া শক্তিশালী হবে। জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।

২০ ঘণ্টা আগে

জনপ্রশাসনসহ ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব

প্রশাসনে বড় ধরনের রদবদল এনে চারটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব পদায়ন করেছে সরকার। এর মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার আলাদা প্রজ্ঞাপনে এসব পদোন্নতি ও বদলির আদেশ জারি করে।

২০ ঘণ্টা আগে

জ্বালানি সংকট থেকে উত্তরণে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার পাঁচ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পাঁচ কর্মপরিকল্পনা হলো— দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, সাইসমিক জরিপ, বাপেক্সকে শক্তিশালীকরণ, প্রোডাশন শেয়ারিং কন্ট্যাক্ট (পিএসসি) ও বিডিং এবং এলএনজি অবকাঠামো সস্প্রসারণ।

২১ ঘণ্টা আগে

হরমুজে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত

বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। তিনি জানান, ইরানে মার্কিন হামলার পর হরমুজ প্রণালি বন্ধ হয়েছে।

১ দিন আগে
Advertisement