জাসদ ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৩০০ নেতাকর্মী

সিরাজগঞ্জ প্রতিনিধি
জাসদ ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৩০০ নেতাকর্মী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে পৌর শহরের শ্রীকোলায় এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতে যোগ দিয়েছেন।

জাসদ উল্লাপাড়া উপজেলা শাখার সদস্য সচিব শাহাদৎ হোসেন খোকনের নেতৃত্বে এই বিশাল কর্মীদল দল পরিবর্তন করেন।

সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগতদের বরণ করে নেন।

যোগদানকারীরা জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের ‘আদর্শিক রাজনীতি’তে অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement