আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সমসাময়িক বিভিন্ন ইস্যু ও নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনার লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসছে বিএনপির একটি প্রতিনিধি দল।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নির্বাচন কমিশনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। এতে আরও রয়েছেন ড. মোহাম্মদ জকরিয়া এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
নির্বাচনী মাঠের বর্তমান পরিস্থিতি ও দলের দাবি-দাওয়া নিয়ে কমিশনের সাথে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

















