প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে।
আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা, বাস্তবায়ন করেছেন র্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদ। তিনি বলেন, হত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান, হারুন কোথায়। চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেপ্তারে চেষ্টা করছে তদন্ত সংস্থা।
অ্যাডভোকেট তাজুল ইসলাম আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। এর মধ্যে ৫০ শতাংশের কম আসামি গ্রেপ্তার হয়েছে। শুরুর দিকে দুর্বলতা থাকলে এখন গ্রেপ্তারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।
এদিন আশুলিয়ায় ৬ জনকে লাশ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য এস আই আবদুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
১ দিন আগে
উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।
২ দিন আগে
শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।
২ দিন আগে
বর্তমানে দেশে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে সবাই সবার কথা বলতে পারছে, যা অনেক দিন এ দেশে ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
৪ দিন আগে