ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়ায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করলে কোনো ব্যবস্থা না নিয়ে নিষ্ক্রিয় ও ‘পক্ষপাতদুষ্ট’ আচরণের অভিযোগও করেছেন তিনি।
উমামা সাংবাদিকদের বলেন, অব্যবস্থাপনার অভিযোগ আমরা পেয়েছি। আমরা কিন্তু বারবার সতর্ক করেছি, যেন তারা সতর্কতার সঙ্গে এই পদক্ষেপগুলো নেন।
কেবল উমামা নয়, প্রশাসনের বিরুদ্ধে সুনির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদও। তিনি বলেন, আমাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে অ্যাকসেস দেওয়া হয়েছে।
এ ধরনের আচরণকে ‘পক্ষপাতদুষ্ট’ উল্লেখ করে ফরহাদ বলেন, ইমিডিয়েট অ্যাকশন না নিয়ে প্রশাসনের নীরব ভূমিকা দুঃখজনক।
এর মধ্যে ভোট দিয়েছেন বামপন্থি কয়েকটি সংগঠনের প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (ডিএস) প্রার্থী মেঘমল্লার বসু। নির্বাচনে প্রগতির পক্ষের লোকেরা জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
মেঘমল্লার বলেন, গতবারের ডাকসু নির্বাচনে ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেননি। কিন্তু এবার তেমন কিছু মুখোমুখি হতে হয়নি। ভোট দেওয়ার এই অধিকার জুলাই অভ্যুত্থানের অর্জন।
এবার ভোটাররা অনেক বেশি সচেতন বলে মন্তব্য করেছেন উমামা ফাতেমা। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটাররা লিস্ট করে এনেছেন বলেও সাংবাদিকদের জানান তিনি।

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
৬ দিন আগে
‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’
৬ দিন আগে
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৭ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৭ দিন আগে