সোমবার কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের সদ্য দায়িত্ব নেওয়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আগামীকাল সোমবার (১২ আগস্ট) বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন। সে সময় সরকারের ভবিষ্যৎ কর্মপন্থাও তুলে ধরা হবে।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিদেশি কূটনীতিকদের নিয়ে ব্রিফিং ডাকলেন। নতুন সরকারের ভিশন ও মিশনও ব্রিফিংয়ে তুলে ধরা হবে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আজ রোববার (১১ আগস্ট) বৈঠক করবেন উপদেষ্টা। একই সঙ্গে তিনি সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করবেন।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিগত শেখ হাসিনা সরকারের সময় বিদেশি কূটনীতিকদের দু-দফা ব্রিফিং করা হয়েছিল।

৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটলে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃ‌ত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন ক‌রা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ‘ভুল-বোঝাবুঝি’, হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ

শনিবার (২৯ আগস্ট) বেলা পৌনে দুইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন। হাসনাত লিখেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়ে সংসদে যে বক্তব্য দিয়েছিলাম, তাতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল-বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করছি।

১৮ ঘণ্টা আগে

পাঁচ পরীক্ষার মুখে ৬ মাসের সরকার

এ পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা ছয় মাস বয়সী সরকারের সামনে দেখছেন পাঁচটি বড় চ্যালেঞ্জ— জ্বালানি খাতের কাঠামোগত দুর্বলতা, স্থবির অর্থনীতি আর বাড়তে থাকা বেকারত্ব, দলীয়ভাবে মাঠ পর্যায়ের অনিয়ন্ত্রিত আচরণ, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভেঙে পড়া পুলিশ-প্রশাসনিক কাঠামো। বিশ্লেষকরা বলছেন, এই পাঁচটি

১ দিন আগে

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে আরও ৩১২ এজেন্সি

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, এজেন্সিগুলো যাচাই-বাছাই করেছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের যৌথ কমিটি।

১ দিন আগে

সব ঘটনার ওপর নজর— মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে প্রশ্নে জয়সওয়াল

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে এক সাংবাদিক ভারতের ভাবনা জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা সব ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছি। বিশেষ করে তা যদি ভারতের নিরাপত্তা-সংক্রান্ত বিষয় হয়। নিরাপত্তা সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকি।’

২ দিন আগে