প্রতিবেদক, রাজনীতি ডটকম

উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। তার চিকিৎসার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল টিমসহ সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে থাকবেন মোট ১৪ জন।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, তিনি আজ মধ্যরাতে অথবা আগামীকাল সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এ সফরের আগে তাঁর পুত্রবধূ জোবাইদা রহমানের ঢাকায় আসার কথা রয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সফরকালে বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা সিকদার।
মেডিকেল টিমে রয়েছেন-আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ, মো. জাফর ইকবাল ও মোহাম্মদ আল মামুন।
সফরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য হিসেবে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ।
এ ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব মো. মাসুদের রহমান সফরসঙ্গী হিসেবে থাকবেন।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে আমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই বিদেশে নেওয়ার কার্যক্রম চলছে। ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন।
এদিকে ঢাকাস্থ কাতার দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর আসাদুর রহমান জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) রাতে কর্তব্যরত চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেছেন।
১ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদসহ আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে হয়রানিমূলক আইনি পদক্ষেপের এই অপচেষ্টা প্রমাণ করে যে, ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তিনি এই ঘটনাকে তরুণ প্রজন্মের লড়াই ও জুলাই বিপ্লবের চেতনার বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।
১ দিন আগে
বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, একাত্তরের গণহত্যা ও গণধর্ষণে জড়িত জামায়াতে ইসলামী এবং তাদের মতাদর্শী ব্যক্তিরা সংসদে আসন গ্রহণ করে গতকাল যে ধৃষ্টতা দেখিয়েছে, তা এ দেশের মানুষ কখনোই ভুলবে না।
১ দিন আগে
গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
১ দিন আগে