বাংলাদেশকে টার্গেট করে অপপ্রচারে গুতেরেসের উদ্বেগ: তৌহিদ

বাসস
শনিবার বিকেলে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে যৌথ ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশকে লক্ষ্য করে মিথ্যা তথ্য ছড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, তার (গুতেরেস) এ সফর ভুল তথ্য ও অপতথ্য প্রচারণা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বিপরীতে দেশের ইতিবাচক ও শক্তিশালী ভাবমূর্তি গড়ে তুলবে।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘ মহাসচিবও।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশের ‘সত্যিকারের রূপান্তরের’ জন্য সংস্কার প্রক্রিয়ার জটিলতার কথা স্বীকার করেছেন জাতিসংঘ মহাসচিব। তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পূর্ণ অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার পাশে রয়েছেন গুতেরেস। এই সরকারকে সমর্থন দিতে তার পক্ষে যা কিছু করা সম্ভব, তিনি করবেন এবং বাংলাদেশ ও এর জনগণের পাশে দাঁড়াবেন। জাতিসংঘ মহাসচিবের সমর্থনের আশ্বাস বাংলাদেশের জনগণের অভিন্ন আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সফল সংস্কার প্রক্রিয়া ও গণতন্ত্রে উত্তরণে সহায়ক হবে। ন্যায়পরায়ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সর্বোচ্চ ত্যাগের পরিপ্রেক্ষিতে মহাসচিব নিজেই নতুন বাংলাদেশের গঠনমূলক পর্যায় প্রত্যক্ষ করছেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের ভবিষ্যতের জন্য ও জনগণের আকাঙ্ক্ষা বোঝার জন্য জাতিসংঘ মহাসচিব যুব, সুশীল সমাজ, রাজনৈতিক দল ও সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন। এই গোষ্ঠীগুলোর অবদান দেশের গণতান্ত্রিক উত্তরণের পরিকল্পনা জুলাই সনদের পথ প্রশস্ত করছে এবং রাজনৈতিক, বিচার বিভাগীয়, নির্বাচনী, প্রশাসনিক, দুর্নীতি দমন ও পুলিশ খাতে সংস্কারের রূপায়ণ করছে।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে লাখো রোহিঙ্গার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের ইফতার আয়োজন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, তার রমজান সলিডারিটি ভিজিট জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তিতে অনুষ্ঠিত হলো, যা বাংলাদেশ ও জাতিসংঘ উভয়ের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি গতকাল (শুক্রবার) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকারের সঙ্গে মিয়ানমারে প্রত্যাবাসনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ক্যাম্পগুলোতে গুতেরেস রোহিঙ্গা শিশু ও তরুণদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা কীভাবে বহুমুখী কর্মদক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের টিকে থাকার প্রস্তুতি নিতে হয় এবং তাদের মাতৃভূমিতে সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য শেখার সুযোগ তৈরি করে, তাও প্রত্যক্ষ করেন মহাসচিব।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘সীমান্তে পুশইনের চেষ্টা বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে’

ভারত-বাংলাদেশ সীমান্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গ সংলগ্ন সীমান্ত দিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাভাষী মানুষদের বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক ‘পুশইনের’র চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির নেতারা বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্র

৩ দিন আগে

মুজাহিদুল ইসলাম সেলিম হাসপাতালে ভর্তি

গুরুতর অসুস্থ হওয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ষীয়ান এই রাজনীতিবিদ নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট ও ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতায় ভুগছেন।

৪ দিন আগে

ঢাবিকে ‘ফোকাস কোচিং সেন্টার’ বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী বলেন, একসময় বিশ্ববিদ্যালয়ের বটতলায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার বক্তব্য শোনার জন্য শিক্ষক-শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন। কিন্তু বর্তমানে অনেক শিক্ষার্থীর আগ্রহ সীমাবদ্ধ হয়ে পড়েছে কে কী উপহার দেবে বা খাবারের আয়োজন করবে, এমন সংস্কৃতিতে।

৫ দিন আগে

এনসিপির ছায়া বাজেট— প্রস্তাব ৭১টি, প্রতিপাদ্যে ‘বাংলাদেশ ২.০’

জাতীয় বাজেট সামনে রেখে দেশের অর্থনীতিকে ১২টি খাতে ভাগ করে ৭১টি প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে এই ছায়া বাজেট দিয়েছে এনসিপি।

৬ দিন আগে