তিনি বলেন, সব কিছু ঠিক থাকলে, রিপোর্টগুলো এলে হাসপাতাল থেকে ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার। এখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেন, কারণ কিছু কিছু রিপোর্টের জন্য গতকালও একজন চিকিৎসক দেখে পরীক্ষা করানোর জন্য দিয়েছিলেন যেগুলো আজ করা হচ্ছে। সেগুলো যদি করানো শেষ হয় সব ঠিক থাকে তাহলে হয়ত সন্ধ্যায় ছ
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি বলতেন দেশের কী উন্নতি হচ্ছে দেখছেন না। আমার পিয়নও ৪০০ কোটি টাকার মালিক। সেই প্রধানমন্ত্রী কাছে আপনারা জানতে চাইবেন না, কীভাবে আপনার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হলো?
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারী এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই পোস্টে বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলাটিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থার স্থলে একদলীয় সরকারব্যবস্থা ‘বাকশাল’ কায়েম করে।
চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সাদুর রশিদের সঞ্চালনায় প্রগ্রামে আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল।
তিনি বলেন, সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলে, সেটাও মানুষ নিবে না। আবার নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায়, সেটাও মানুষ গ্রহণ করবে না। আমরা সংস্কারও চাই আবার নির্বাচনও চাই। এই কাজ করতে হলে আমাদেরকে নূন্যতম ঐক্যমতে দাঁড়াত হবে। নূন্যতম জাতীয় ঐক্যবদ্ধ হতে না পারলে, অ
বিএনপি ওয়ান ইলেভেন আনার পায়তারা করছে-এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘ওয়ান ইলেভেনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি।’
বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া তৈরির ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এসবে কান না দিতেও আহ্বান জানিয়েছেন তিনি।
ইসলামী, ন্যায়ভিত্তিক রাস্ট্র গঠনের লক্ষে সবার ভালোবাসা চান আমীরে জামায়াত। বলেন, আপনারা যদি আমাদের ভালোবাসেন, আগামীতে সরকারের দায়িত্ব দেন, তাহলে সরকার প্রধানের জেলায় মুখ দেখে দেখে উন্নয়ন করা হবেনা। সমতার উন্নয়ন করা হবে। পিছিয়ে পড়া জেলাগুলোতে আগে উন্নয়ন করা হবে। এমনকি ওইসব জেলার চেয়ে বেশি উন্নয়ন করা হ
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেওয়া সুপারিশ নিয়ে মতবিনিময় করেছে পাঁচ সংস্কার কমিশন। সেখানে স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। আজ শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে আসতে পারবে কিনা এটা জনগণ নির্ধারণ করবেন। কারণ দেশের জনগণই সব ক্ষমতার উৎস।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন বলে শুনতে পাচ্ছি। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। মানুষ মনে করবে, অন্তর্বর্তী সরকার কোন একটা মাস্টারপ্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশের যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল, তা ‘ভুয়া’। এই উচ্চ প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন না তোলার জন্য পুরো বিশ্বকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টা বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ব্র
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর কার্বন নিঃসরণ, সম্পদের কেন্দ্রীকরণ, দারিদ্র এবং বেকারত্ব দূরীকরণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসা করেছেন।
হাসপাতাল ছেড়ে ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার (২৪ জানুয়ারি) লন্ডন সময় রাত ৯টায় দ্য লন্ডন ক্লিনিক থেকে বাসায় নেওয়া হবে তাকে।
১৯৬৯ সালের ২৪ জানুয়ারি জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।