৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। তারা শুধু এদেশের মুসলামনদের ওপর আঘাত করেনি, তারা আবহমানকাল ধরে চলে আসা সনাতনীদের মন্দির দখল করেছে।
মার্কিন দূতাবাসে গিয়ে ‘বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট’ দিলেন সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডেএম জাহিদ হোসেন একথা জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েকদিনের ঘটনায় আমরা অত্যন্ত চিন্তিত উদ্বিগ্ন ও আতঙ্কিত। কিছু মানুষ নিজেদের বুদ্ধিমান ও দেশপ্রেমিক মনে করেন, আর তারা আজ গোটা জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন। আজ প্রশ্ন উঠেছে- যার জন্য এত প্রাণ দিলাম তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? আজকে তিন মাসও যা
চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ এবং আশপাশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে রয়টার্স পুলিশের সঙ্গে কথা না বলেই মনগড়া বক্তব্য দিয়ে প্রতিবেদন প্রকাশ কর
বিএনপি সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে যাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সেখানে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাংস্কৃতিক বৈচিত্র্য, ধর্মীয় সহনশীলতার মূল্যায়ন এবং সবার শান্তিপূর্ণ অবস্থানের এক অনন্য উদাহরণ বাংলাদেশ। আর এই সমৃদ্ধ অভিজ্ঞতায় প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও বিশ্বের অন্যতম প্রধান দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
রিজভী বলেন,'আমাদের প্রায় দুই হাজারের মতো সাধারণ মানুষকে বাচ্চা ছেলেদেরকে গুলি করা হয়েছে অনেককে হত্যা করা হয়েছে কই তখন তো ভারতের পররাষ্ট্র দপ্তর তো একটা স্টেটমেন্ট দেয়নি?শেখ হাসিনার এই ভয়ংকর নিপীড়নের জন্য এই রক্তক্ষরণের জন্য একটা স্টেটমেন্ট তো দেননি? একটা বিবৃত তো দেননি?আজকে যখন সরকার এবং সব মা
আলোচিত এ মামলায় বিচারিক আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন। ওই রায় বাতিল ঘোষণা করে বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে খালাসের রায় দেন।
যাত্রাবাড়ী ও লালবাগ থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন রিমান্ডের এই আদেশ দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, মঙ্গলবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। গণমাধ্যমের বরাতে বিবৃতিটি সরকারের নজরে এসেছে। অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করছে, চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করার পর থেকে তার গ্রে
৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং রুহের মাগফিরাত কামনা করে মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বাণীতে তিনি এসব কথা বলেন।
পোস্টে মঞ্জুরুল ইসলাম লিখেছেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে একের পর এক ষড়যন্ত্র চলছেই। আজকে চট্টগ্রামের ঘটনা সেই ষড়যন্ত্রেরই একটি অংশ বৈকি। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, আমার দলীয় সহকর্মী চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। মহান রবের দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহপাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করুন। আমি তার শোক-সন্তপ্ত পরিবার, আপনজন, প্রি
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সমসাময়িক কালে আমরা বেশ কয়েকটি বিপ্লব দেখেছি। একটা দেখেছি শ্রীলঙ্কায়, ইরাকে, মিশরে। এ ধরনের গণঅভ্যুত্থানের পর যেখানে পুলিশ থাকে না সেখানে বিশৃঙ্খলা হওয়াটা স্বাভাবিক।