রাজধানীর মহাখালীর রেল ও সড়ক পথ থেকে অবরোধ প্রত্যাহার করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। এতে দীর্ঘ ৪ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খানকে প্রধান করে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন এবং কমিশনের কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে।
সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ১১ সদস্যদের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে সরকার।সোমবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ এতথ্য জানানো হয়েছে।
পাকিস্তান থেকে নিষিদ্ধ কোনো পন্য আমদানি হয়েছে, এমন তথ্য পায়নি জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার (১৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড এ তথ্য জানিয়েছে।
অন্তর্বর্তী সরকারের কৌশল ও রোডম্যাপ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসন পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের দক্ষতা ও কর্মপরিকল্পনায় ঘাটতি আছে।
অন্তর্বর্তীকালীন সরকারের শততম দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের ভাষণ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেকে আশান্বিত হয়েছেন। আমি একটু আশাহত হয়েছি।’
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ যেমন বন্ধ রয়েছে, তেমনি মহাখালী রেল ক্রসিংয়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে ট্রেনের যাত্রী থেকে শুরু করে বাসের শত শত যাত্রীও চরম ভোগান্তিতে পড়েছেন।
রাষ্ট্রসংস্কারের অংশ হিসেবে আরও পাঁচ খাতের জন্য সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় সরকার, স্বাস্থ্য, নারী, গণমাধ্যম ও শ্রম খাত সংস্কারের জন্য নতুন পাঁচ কমিশনের রূপরেখা এরই মধ্যে চূড়ান্ত হয়েছে।
পদ-বাণিজ্য প্রকাশ্যে শুরু করায় রাজশাহী বিভাগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে এস এম কামাল পরিচিতি পান ‘ক্যাশ কামাল’হিসেবে। এই পরিচিতি ছড়িয়ে পড়ে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়েও। রাজশাহীর নেতাদের ভাষ্য, উত্তরবঙ্গের আওয়ামী লীগের রাজনীতি নষ্ট করেছেন এস এম কামাল। দলীয় পদ-বাণিজ্য থেকে শুর
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ অবশ্যই চার বছরের কম হবে, তবে এটি আরও কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কম২৯) চলাকালীন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎ
এসময় তিনি বলেন, বিগত সরকার শপথ নেওয়ার আগেই সরকারের দালালরা ভারতের সঙ্গে এমন সব চুক্তি করেছে, যা শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষা করেছে। এসব চুক্তির মাধ্যমে বাংলাদেশের কোনো উপকার হয়নি, বরং তারা বলেছেন 'ভারতকে যা করেছি, তা ভারত সারা জীবন মনে রাখবে।' ভারতের দালালরা বাংলাদেশের মাটিকে কলঙ্কিত করেছে, বিগত
প্রধান উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ছিল। এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। গত তিন মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়েই আমরা প্রায় ২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি। জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ ৪৭৮ মিলিয়ন ডলার হতে কমিয়ে ১৬০ মিলিয়ন
তিনি বলেন, প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে ৩০ লাখ টাকা দেওয়া হচ্ছে। যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টি শক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে। যাদের প্রয়োজন তাদের সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। জুলাই অভ্যুত্থানের কোনো শহীদ এবং আহত ছা
ড. মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা হাল নাগাদসহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটি অবাধ নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে সরকার।
ড. ইউনূস বলেন, স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র-শ্রমিক জনতার শহীদি মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে। এই বিপ্লবে আহত হয়েছে ১৯,৯৩১ জন। আহতদের জন্য ঢাকার ১৩টি হাসপাতালসহ ব
রুহুল কবির রিজভী বলেন, প্রতিদিন ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। একটা স্বাধীন দেশ নিয়ে তারা কীভাবে এত অপ্রচার করে? আমরা হিন্দু-মুসলিম যুগ যুগ ধরে একসঙ্গে শান্তিতে বসবাস করছি। সেই সম্প্রদায়িক সম্প্রীতির স্বাধীন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাবেন না। আপনারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছেন। এট
অব্যাহতি প্রাপ্তরা হলেন: সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন, রায়হান হোসেন।