বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে এখন পর্যন্ত বিভিন্ন দেশে ৭১টি মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার মধ্যে ২৭টি এমএলএআরের বিষয়ে জবাব পেয়েছে সংস্থাটি।
পুলিশ রিফর্মের ঘোষণা দিয়েছে সরকার। এরইমধ্যে কমিটি কাজ করছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেবে সরকার। এর বাইরেও পুলিশ, বিজিবি ও আনসারে আসছে বড় নিয়োগ। কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজকালের মধ্যে এসআই নিয়োগেরও বিজ্ঞপ্তি যাবে। আনসার ও বিজিবিতেও নতুন নিয়োগের ব্যবস্থা করছে সরকার।
বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন বাংলাদেশ সফর নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় অংশীদারত্বকে আরও জোরদার করবে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে আসেন তিনি।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর (রোববার) দুর্গাপূজার (বিজয়া দশমী) সাধারণ ছুটি। এর আগের দু’দিন ১১ ও ১২ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে একটানা ৩ দিন ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের।
পুলিশের যেসব সদস্য এখনো কাজে যোগদান করেনি তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
নেতৃবৃন্দ আরো বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার বিজয় দীর্ঘদিন যাবৎ চরম বৈষম্যের শিকার শ্রমজীবী মেহনতি মানুষদের মধ্যেও অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করার সাহস জুগিয়েছে।
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় প্রবেশ করেছে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল।
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বন্দরের ৭ নম্বর ডলফিন জেটির অদূরে 'বাংলার জ্যোতি' নামের একটি অয়েল ট্যাংকারের অগ্নিকাণ্ডে ২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা।
সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে সুপারিশ দিতে সরকার কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
জেলা প্রশাসক (ডিসি) পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জন উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে এ ঘটনায় গঠিত কমিটি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন। তিনি পাকিস্তান হয়ে ঢাকায় আসবেন। আগামী ৪ অক্টোবর তিনি ঢাকা সফরে আসতে পারেন। সোমবারের (৩০ সেপ্টেম্বরের) মধ্যে সফরের তারিখ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) গৌতম চন্দ্র পালসহ ৬ অতিরিক্ত সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
সরকারি চাকরি আবেদনের ৩৫ বছর বয়স নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবস্থানকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।