প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর দক্ষিণখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহিদ জাহীদুজ্জামান তানভীরের স্মরণে আয়োজিত সভায় এমন মন্তব্য করেন তিনি
পুলিশ সদস্যদের যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, কাজের মধ্য দিয়েই জনগণের আস্থা অর্জন করতে হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতের খেলা এখনো শেষ হয়নি। বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলেন তিনি।
নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ে নাম বদলে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করতে চাই।
সাইবার নিরাপত্তা আইনে এখন যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোয় কোনো পদক্ষেপ না নিতে ও কাউকে গ্রেপ্তার না করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সদ্য ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করছেন তিনি। এমনকি দলের বেশিরভাগ নেতাকর্মীরাও পালিয়ে কিংবা ‘আত্মগোপনে আছেন’। আওয়ামী লীগ অনেকটা ছন্নছাড়া অবস্থায় রয়েছে। ফলে কোথাও আওয়ামী লীগ সভাপতির জন্মদিনের কোনো আয়োজনের খবর পাওয়া যায়নি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন,তথ্য কমিশন দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের তথ্য কমিশন ভবনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
যারা সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
সমাজ থেকে বৈষম্যে দূর করতে জিহাদ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত ৫ আগস্টের আগেও দেশের মানুষ বন্দী ছিলেন। এখন ১৮ কোটি মানুষ স্বস্তির নিশ্বাস নিতে পারছেন। ছাত্র-জনতা আন্দোলনে প্রচুর রক্ত ও ত্যাগের বিনিময়ে স্বৈরাচারকে বিদায় নিতে হয়েছে। কিন্তু সমাজ
এই উপদেষ্টা বলেন, ‘কোনো অবস্থাতেই আমার কথা বলে কেউ যদি চাঁদা কিংবা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। সেইসঙ্গে মামলা করবেন। আর মামলার কপি আমার ফেসবুক পেজে পাঠিয়ে দেবেন। অবশ্যই চেষ্টা করব এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।’
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন। আমি আশ্বস্ত করছি যে, আপনার এ দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধিদল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে।
তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় সুযোগের সমতা, মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ৭২ সাল থেকে আমরা দেখলাম ওই মুক্তিযুদ্ধের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার বিপরীতে বাংলাদেশকে চালানো হয়েছিল।
বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন সারা বিশ্বকে প্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই জুলাই-আগস্টে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে, তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এ মহান সংসদে উপস্থিত হতে পেরেছি।
সংক্ষিপ্ত পথসভায় নজরুল ইসলাম খান বলেন, আমরা হাসিনা সরকারের পদত্যাগ চেয়েছিলাম, রাজি হয়নি। এখন দেশত্যাগ করতে হয়েছে। আমরা বলেছিলাম একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিন, পদত্যাগ করা লাগবে না। যারা জিতবে তারা ক্ষমতায় আসবে, এতে পদত্যাগের লজ্জাও হবে না। সেটাও রাজি হয়নি। এখন পদত্যাগও করলেন, দেশত্যাগও করলেন। বাংলাদ
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, সম্প্রদায়িক ও জাতিগত সংঘাতের কোনো সুযোগ বাংলাদেশে নেই। আবহমানকাল থেকে বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। যারা সাম্প্রদায়িক সংঘাত তৈরির চেষ্টা করছে তারা নিশ্চয়ই পরাজিত শক্তি। তাদের সে উদ্দেশ্য কোনোভাবে সফল হতে দেওয়া
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় এলিফ্যান্ট রোডে গণফোরামের নবগঠিত সমন্বয় কমিটির সভা হয়। এই সভায় আগামী ৩০ নভেম্বর গণফোরামের জাতীয় সম্মেলন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘কোনো রকম তালবাহানা সহ্য করা হবে না। সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে কখনও নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না।’