১৫ আগস্টকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, জাগ্রত ছাত্র-জনতা সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে।
পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে অতিরিক্ত আইজিপি ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামকে। এসবি প্রধান হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলমকে।
সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সব মানুষের জন্য এক আইন এক সংবিধান।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, সীমান্তে বিজিবিকে পিঠ দেখাতে বাধ্য করা হয়েছে। তাদের আর পিঠ দেখিয়ে থাকতে হবে না ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্যানেল থেকে দায়িত্বরত চিফ প্রসিকিউটরসহ আরও চারজন প্রসিকিউটর পদত্যাগ করেছেন। এখন পর্যন্ত এ নিয়ে ৮ জন প্রসিকিউটর পদত্যাগ করলেন। সবেশেষ পদত্যাগ করা চারজন হলেন- দায়িত্বরত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, প্রসিকিউটর রানা দাশগুপ্ত, জাহিদ ইমাম ও ব্যারিস্টার শেখ ম
চার দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।
আলী ইমাম মজুমদার ১৯৫০ সালে কুমিল্লার নানুয়া দিঘিরপাড়ে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ১৯৬৯ সালে স্নাতক ও ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
এ সময় ইব্রাহিম খলিল বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশের ছাত্র-জনতার বন্ধু। কিন্তু দেশের বুকে এতদিন একটি স্বৈরাচারী ব্যবস্থা ভর করে পুলিশ বাহিনীর কতিপয় সদস্যদের ব্যাবহার করে একটি ভয়ের সংস্কৃতি চালু করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের যে পুনর্জন্ম হয়েছে সেখানে বাংলাদেশ পুলিশ হবে ছাত্
সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার সরকারি বাসভবন যমুনায় আসেন বিএনপি নেতারা। মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান
আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. ফয়জুর রহমান। তিনি মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হলেন। আজ সোমবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দুর্নীতির প্রচলিত ধারণায় অর্থনৈতিক লেনদেনকে বোঝালেও, বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক, অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ, ক্যানসারের চেয়েও মরণঘাতী। আপনার পূর্বসূরিদের সেই মরণঘাতী দুর্নীতির কারণে দেশ আজ গণতন্ত্রহীন, মানুষ অধিকারহীন, গণমাধ্যমের কণ্ঠর
অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরি করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব বিপদ কাটিয়ে সত্যিকার অর্থে একটা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন। জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবেন।
প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করতে চান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায়। সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব নেওয়ার প্রথম দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জাতীয় শোক দিবস, ১৫ আগস্ট শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। একইসঙ্গে বঙ্গবন্ধু, স্বাধীনতার চেতনা ও বঙ্গবন্ধুর পরিবারের জন্য চেয়েছেন তিনি।
জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে ‘রাজাকারের বাচ্চা’ বলে আখ্যা দিয়ে অশালীন আচরণের ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইতে এ নোটিশ পাঠানো হয়েছে।