জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো বাহবা বা রাজনৈতিক ফায়দার জন্য আমরা সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিচ্ছি না, মানুষ হিসেবে মানুষের পাশে থাকার জন্য আমরা এ কাজে নেমেছি। আপনাদের প্রয়োজনে জাতির প্রয়োজনে যদি কখনো জামায়াতকে অনুভব করেন সেটাই হবে আমাদের শ্রেষ্ঠ উপহার। তখন যেন আমরা প্রত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বসবাসের জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে তার এখানেই বসবাস করার কথা জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর সূত্র।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে দেশে ফিরে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনশৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে প্রথম কাজ। বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু।
কোটা সংস্কার আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে, সেটি কেউ ধারণা করতে পারেননি বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শেখ হাসিনা সরকারের পতনের পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটি জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের পরিবর্তিত ঘটনার ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বেইজিং। মঙ্গলবার (৬ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক লিখিত বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
শেখ হাসিনার সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি নতুন গাড়ি। পরিবহন পুল থেকে এসব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে।
তিনি বলেন, সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে, কেউ যাতে বিএনপি'র নাম ভাঙিয়ে অপতৎপরতা চালাতে না পারে সে সম্পর্কে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সকল পর্যায়ের নেতাকর্মীকে সাবধান থাকার জন্য আহবান জানাচ্ছি। বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মকারীরা যাতে পার পেতে না পারে সেজন্য সার্বক্ষণিক পা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ও সাত কর্মচারীকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো.আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন।
আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা বলতে গিয়ে কেঁদেছেন ড. মুহম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরে এয়ারপোর্টে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে এ ঘটনার অবতারণা হয়।
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে এসেই সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান ত
দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস; শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার জন্য গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, স্বৈরাচারের পতনের পর জাতি-ধর্ম-বর্ণ-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। স্বৈরাচারি ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ‘বৈষম্যবিরোধী আইনজীবী সমন্বয় পরিষদ’। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা এক বিক্ষোভ মিছিল করেন।
আজ বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (৭ আগস্ট) সেনাসদরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে। অনেককে হত্যা করা হয়েছে।
বিজেপির একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।