সারা দেশের সব পুলিশ সদস্যকে আগামীকাল (৮ আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই স্ব স্ব পুলিশ লাইন্স, দপ্তরে, পিওএম, ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বাধীনতা প্রিয় মানুষ স্বাধীনতার রক্ষায় কোনো শর্ত মানে না। ছাত্র-জনতার আন্দোলনের ফলে ২০২৪ সালে দেশের জনগণ দেখেছে এক নতুন স্বাধীনতা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দি অবস্থায় কারামুক্তি এবং রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন। দোয়া করেছেন। তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।
ছাত্র ও দল মত নির্বিশেষে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।
প্রশাসনে সব স্তরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করবে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করা হয়েছে।
বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কোনোভাবেই এক কথা নয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি যেভাবে জ্বলতে-পুড়তে, ধ্বংস হতে দেখলাম, এর আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো।’
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে দেশে ফিরবেন। বর্তমানে তিনি ফ্রান্সের প্যারিসে রয়েছেন।
আব্দুল্লাহেল বাকী বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। তবে হাসিনার সরকার ও তার দলীয় রাজনৈতিক রোষানলে পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল। পুলিশকে দিয়ে মানুষের ওপর নির্যাতন ও অন্যায় কাজ করা হয়েছিল। সেই সময় আর আসতে দেওয়া হবে না।’
পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম ) আমিন উদ্দিন। বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্রে দায়িত্ব পালনে ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন তিনি।
পাসপোর্ট হাতে পেয়েছেন বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ বুধবার দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যাপক গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। পদত্যাগের সিদ্ধান্ত এক দিন আগে নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার (৬ আগস্ট) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন জয়। যেখানে তিনি শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন
শুধু অভ্যুত্থানের নয়, বাংলাদেশ রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ‘আজকের আলোচনায় নাহিদ, সারজিস, বাকেরসহ সমন্বয়কদের যে ম্যাচুরিটি দেখেছি সেটা মুগ্ধ করার মতো। আমরা খুবই লাকি যে আমরা শুধু অভ্যুত্থানের নেতা পাইনি, আমার মনে হয় আমরা রাষ্ট্র গ
বিএনপি আজ বুধবার সমাবেশ করবে। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল কমান্ড্যান্ট পদে কর্মরত মো. ময়নুল ইসলামকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি।
রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অনতিবিলম্বে দায়িত্বশীলদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন। সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ করা হলো।