আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিচারপতি খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। এ নিয়ে আজ দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে। হাইকোর্টের একটি বেঞ্চ না শুনলেও আরেকটি বেঞ্চে শুনবেন এ আবেদন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে থেকে নাহিদ ইসলামের আন্দোলন প্রত্যাহারের ঘোষণাকে ‘জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি’ আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে আজ সোমবার সারাদেশে ছাত্র-জনতার বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছেন তারা।
সাম্প্রতিক ঘটনায় তরুন শিক্ষার্থী, শিশু, সাধারণ পথচারি, খেটে খাওয়া মানুষ, সাংবাদিক ও পুলিশ নিহত হওয়ায় গভীর দু:খ প্রকাশ করে তারা সাম্প্রতিক ঘটনায় নিহতদের পরিবারের দায়িত্ব সরকারকে নেয়ার আহবান জানিয়েছেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিনিয়ত গ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা প্রকাশ্যে সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যা করলো তাদের একজনকেও গ্রেফতার করা হয়নি, বরঞ্চ তাদের নিয়ে সরকার প্রধান মায়া কান্না করছে।
তিনি বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত আর কোনো উপায় নাই। বাম-ডান সব রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তি একত্রিত হলে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণ ও জাতির মুক্তি সম্ভব। আসুন সকলে একত্রিত হই, অবৈধ, ফ্যাসিস্ট, খুনি হাসিনা সরকারের
আগামী (৩০ জুলাই) মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় এই যৌথসভা অনুষ্ঠিত হবে।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গণভবন দখলের ষড়যন্ত্র হয়েছিল। কারফিউ জারি না করলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের টার্গেট ছিল।'
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত-সংঘর্ষে এখন পর্যন্ত ১৪৭ জন মারা গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রোববার সচিবালয়ে এক সংবাদ বিফিংয়ে মন্ত্রী এ কথা জানিয়েছেন।
নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের যে পাঁচ সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে, তাদের নিয়ে দুশ্চিন্তা না করতে পরিবারের কাছে অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার (২৮ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা
গণভবনে কোটা সংস্কার আন্দোলনে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদসহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবার গণভবনে আসেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ফেসবুক তাদের পলিসি অনুযায়ী যেসব কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেওয়ার কথা, সেগুলো সাবলীলভাবে প্রচার করে যাচ্ছে। সেসব কনটেন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কেন তারা ব্যবস্থা নেয়নি, সেটা জানতে চাওয়া হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তাদের প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। ত
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় ১৪ দেশের দূতাবাস ও হাইকমিশন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কাছে চিঠি দিয়েছে। চিঠিতে তারা গভীরভাবে মর্মামত হওয়ার পাশাপাশি উদ্বেগের কথা জানিয়েছে।
এবার কোটা সংস্কার আন্দোলন চালিয়ে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে তুলে নেওয়া হয়েছে। শনিবার (২৭ জুলাই) বিকেলে নিউমার্কেট ও সাইন্সল্যাব এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত ও সারজিসকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয়।
তিনি বলেন, নুরুল হক নুরুকে রিমান্ড শেষে আদালতে নিয়ে আসার সময় গণমাধ্যমে যে চিত্র এসেছে তা যেকোনো মানুষকে আলোড়িত করবে। রিমান্ডে তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, যে তিনি দাঁড়াতেই পারছেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপি-জামায়াতের জঙ্গি ও দুষ্কৃতকারীরা যারা সারাদেশে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, নরসিংদীর কারাগারসহ বিভিন্ন থানায় অস্ত্র লুট করেছে; তাদের চিহ্নিত করে শিগগিরই আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
জাপানের রাষ্ট্রদূত বলেন, তারা প্রথমে মেট্রোরেল স্টেশনগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন কিভাবে তারা বাংলাদেশকে স্টেশনগুলো পুনরায় চালু করতে সাহায্য করতে পারে।