পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন। সোমবার (৩ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন সরকার ভর্তুকির নামে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়াচ্ছে। এর সঙ্গে রয়েছে আওয়ামী লীগের চাঁদাবাজি। এসবের প্রভাবও পড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ওপর
বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান। দেশটি ভ্রমণে এখন থেকে প্রতিদিন বাংলাদেশিদের ১৫ মার্কিন ডলার ফি দিতে হবে, যা আগে ২০০ ডলার ছিল। ভুটানের পর্যটন বিভাগের বরাত দিয়ে সোমবার (৩ জুন) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হচ্ছে। আসন্ন ঈদুল আজহার পর এ অফিস সময়সীমা কার্যকর হবে। আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, যখন সাবেক প্রধানকে নিষেধাজ্ঞা দেয়, তখন সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে? যখন তাদের সাবেক প্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হয়, তখন সেই বাহিনীর সম্মান কোথায় থাকে? আজ এভাবে তারা দেশটাকে ধ্বংস করে ফেলেছে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে শাহবাগ থানা স্থানান্তর করা হবে। শাহবাগের সাকুরা রেস্টুরেন্টের জায়গায় থানা স্থানান্তর করা হবে।আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৯৩ টাকা থেকে ৩০ টাকা কমিয়ে এক হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ জুন) বিকেল ৩টায় এলপিজির নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এলপিজির
আটক সিয়াম এমপি আনারের লাশ গুমে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি আক্তারুজ্জামান শাহীনের সহকারী হিসেবে কাজ করতেন বলে তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ সূত্র থেকে জানা গেছে। সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে বলে জানা
দেশের ৫৮টি উপজেলায় আগামী বুধবার (৫ জুন) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে।
তিনি বলেন, যেকোনো দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গত মানুষের পাশে থেকেছেন, আগামীতেও থাকবেন। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ সংস্কারে যা যা করা দরকার সবই তিনি করছেন। ইতোমধ্যে গাবুরাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে।
যারা এ সমস্যার জন্য দায়ী হবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, গঠিত কমিটি কর্মানুমতি ও বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড পাওয়ার পরও মালয়েশিয়াতে কর্মী পাঠাতে না পারার কারণ চিহ্নিতকরণ, নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যর্থ রিক্রুটিং এজেন্সি চিহ্নিতকরণ, কমিটির নিক
মির্জা ফখরুল বলেন, ‘আজ আমাদের দায়িত্ব হয়ে পড়েছে দেশকে রক্ষা করা, স্বাধীনতাকে রক্ষা করা, গণতন্ত্রকে রক্ষা করা। আমি আগেই বলেছি- এরা সরকার নয়, এরা বর্গী, ডাকাত, লুটেরা। এদের যদি আমরা প্রতিরোধ করতে না পারি, ঠেকাতে না পারি তাহলে আমাদের দেশের স্বাধীন অস্তিত্ব থাকবে না। আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, আ
তিনি বলেন, আমাদের প্রত্যক্ষ করের পরিমাণ বাড়াতে হবে। কর অব্যহতির হার কমাতে হবে। কর আয় ও কর অব্যহতির পরিমান প্রায় সমান, যা বিশ্বের কোন দেশে নেই। কর আদায়ে অেেটামেশনের বিকল্প নেই। যারা ডিজিটালাইজেশনে বাধা দিচ্ছেন, প্রয়োজনে তাদের শাস্তির আওতায় আনা হবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, রাজনীতির দুর্নীতি, দৃবৃর্ত্তায়ন কমাতে না পারলে দেশের অর্থনীতির এই সংকট কখনই কমানো যাবে না। ডলার সংকটের মূল্য দিচ্ছে এদেশের জনগণ। যার ফলে মুদ্রাস্ফীতি হচ্ছে। জনগণকে দিতে হচ্ছে বাড়তি কর। আর এদিকে সংসার চলে না জনগণের।
জানা যায়, সেই কামবালাকে বাড়ি করে দিয়েছেন নৌপ্রতিমন্ত্রী। জরাজীর্ণ মাটির ঘরে আর থাকতে হবে না ৯২ বছর বয়সী কামবালাকে। নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নিজস্ব অর্থায়নে তিনটি বাড়ি পাওয়ার পর উচ্ছ্বসিত কামবালা বলেন, ‘মুই খুব খুশি হইচো, মোর বেটা মোক তিনটি বাড়ি বানায় দিছে।’
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। এ জন্য আমরা আগামী ৯ তারিখে আন্তঃমন্ত্রণালয়ের সভা করে সব মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করবো। এরপর এটি প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে।’
মিয়ানমারে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যা অনুভূত হয়েছে বাংলাদেশের রাঙামাটি জেলার বিভিন্ন স্থানেও। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৪৪২ কিলোমিটার দূরে।