২০২৪-২৬ সালের জন্য দুই বছর মেয়াদি এই কমিটির অন্যরা হলেন- সহসভাপতি বাঁধন শাহ্, সহসাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান ভূবন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ স্বাধীন, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনতাসিন আল সিয়াম, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম হৃদয়, কার্যনির্বাহী সদস্য সাগর খালাসী, তা
শায়রুল কবির বলেন, আগামীকাল শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মির্জা ফখরুল।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন মিডিয়ার সামনে এসে নানা কথা বলা শুরু করেছে। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দেবো। সুতরাং আমরা চিনি জানি কতজন লাইন দিয়েছিল সে তালিকাও আমাদের কাছে আছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, পাকিস্তান আমল থেকেই ভারত বিরোধীতার নামে সাম্প্রদায়িক রাজনীতি চলছে। আজকে ভারতীয় পণ্য বয়কটের ডাক এটা তারই অবিচ্ছেদ্য অংশ।
ব্রিফিংয়ে নজরুল ইসলাম উল্লেখ করেন, বাংলাদেশ ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করবে এবং আগামী ২৫ মার্চ ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়ালের ঢাকা সফরের সময় এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।
এসময় হাছান মাহমুদ দেশে উৎপাদিত শস্য ও খাদ্য গ্রহণে মানুষকে উৎসাহিত করা ও জনসচেতনতা বাড়াতে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিকে সেমিনার ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানান।
সভা শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। ভোট গ্রহন করা হবে ৮ মে।
এক মাসের মধ্যে সড়ক ও পরিবহনক সচিবকে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে ১ হাজার টাকা ভাড়া দিয়ে বিজ্ঞাপন কেন অবৈধ হবে না-তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছে আদালত।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিবার যেটি চাই যে, আইনগত কোনো জটিলতা আছে কি না, আইনমন্ত্রী আমাদের ফাইলটি ফেরত পাঠিয়েছেন; কোনো আইনগত জটিলতা নেই। এখন আমরা প্রধানমন্ত্রীর কাছে ফাইলটি পাঠাবো। তিনি সম্মতি দিলে আমরা একটি জিও (প্রজ্ঞাপন) করে পরবর্তী অ্যাকশনে যাব। সব কিছুরই প্রসেস চলছে।’
২৬ মার্চ ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সেখানে পুস্পমাল্য অর্পণ, সাভার থেকে ঢাকায় ফিরে শেরে বাংলা নগর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ।
এক প্রশ্নের জবাবে মুনিবুর রহমান বলেন, 'সব অফিস সাড়ে ৩টায় ছুটি হয় না। প্রাইভেট অফিসগুলো সাড়ে ৪টা-৫টায় ছুটি হয়। একই সময়ে যদি সব গাড়ি রাস্তায় নেমে যায়, সেটা সাড়ে ৩টা বা ৫টায় নামলে অযাচিত ট্রাফিক জ্যাম তৈরি হবে। ভিন্ন ভিন্ন সময়ে যদি গাড়িগুলো রাস্তায় নামে তাহলে ট্রাফিক ব্যবস্থাপনা ভালো থাকবে।'
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মতে, প্রায় ৬০ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষে পুতিন প্রায় ৮৭ শতাংশ ভোট পেয়েছেন।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচন-সংশ্লিষ্ট দুটি সংশোধিত বিধিমালার প্রজ্ঞাপন জারি হয়েছে গতকাল বুধবার। তফশিল ঘোষিত উপজেলাগুলোতে এ বিধিমালা কার্যকর হবে। সংশোধিত বিধিমালায় চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।
তিনি বলেন, জিল্লুর রহমানের কাছ থেকে আজকের রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। সংকটে সংগ্রামে প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে ধৈর্য্যহারা না হয়ে অবিচল থাকতে হয়, নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকতে হয়, তার উদাহরণ তিনি।
ড. হাছান বলেন, বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য অর্থনৈতিক অংশীদারি চুক্তির (ইপিএ) মতো দ্বিপাক্ষিক উপকরণকে সক্রিয়ভাবে বিবেচনা করছে। বাংলাদেশের ‘এলডিসি’ থেকে উত্তরণের পর সহযোগিতার ধারাবাহিক বৃদ্ধির জন্য নতুন ব্যবস্থাপনা পদ্ধতি ও এর গুরুত্ব নিয়েও আলোচনা করেন মন
আজ বুধবার রাজধানীর ভূতের গলি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী ও মৃত্যু হার সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।
সাক্ষাতকালে পররাষ্ট্র সচিব মানব পাচারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিশ্রুতি এবং ‘জিরো টলারেন্স’ নীতি তুলে ধরেন। তিনি মানব পাচারের জটিল ও অন্তর্নিহিত কারণসমূহ এবং সেগুলো মোকাবেলার অসুবিধা ও বাধার ওপর গুরুত্বারোপের পাশাপাশি এর টেকসই সমাধান এবং এ বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।