দেশবাসীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের পাশাপাশি সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে তারেক রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভ
দাবিগুলোর মধ্যে রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরে গণভোট আয়োজন, অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সব দলের সমান অংশগ্রহণের নিশ্চয়তা এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।
জামায়াতে ইসলামী ২০০১ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটে ছিল। জোটবদ্ধ নির্বাচনের পর ওই জোট ক্ষমতায় আসলে দলটির দুজন শীর্ষ নেতা জোট সরকারের মন্ত্রীও হয়েছিলেন।
তাদের পাঁচ দফা দাবিতে জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী কার্যক্রম নিষিদ্ধসহ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করেছে।
বিএনপির সূত্রগুলো বলছে, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (আজমিরীগঞ্জ-বাহুবল) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। এ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।
এর আগে, সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামি থানার হাজীপাড়া এলাকায় নির্বাচনি প্রচারে গিয়ে হামলার শিকার হন এরশাদ উল্লাহ। তিনি পায়ে গুলিবিদ্ধ হন। এছাড়া সরোয়ার হোসেন বাবলা নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
গণসংযোগকালে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলা ও গুলির ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মুনতাসির মাহমুদকে এর আগেও একটি শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। গত ১২ অক্টোবর, ২০২৫ তারিখে মুনতাসির মাহমুদকে প্রথম শোকজ করে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং কেন তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছিল
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রথম আলোর মতি ভাইকে বলব— হয় আপনি সাংবাদিকতা করেন, না হয় রাজনীতি করেন। প্রয়োজনে এনসিপি থেকে আমরা আপনাকে মনোনয়ন দেবো, তাও অপসাংবাদিকতা বন্ধ করেন।’
পারিবারিক ঐতিহ্য ধরে রেখে নতুন প্রজন্মের রাজনীতিতে যুক্ত হওয়ার নজির হরহামেশাই দেখা যায়। তাদের অনেকেই সে পথ ধরে রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠিতও করেছেন। তেমনই কিছু বিএনপি নেতার সন্তান দীর্ঘ দিন ধরেই দলীয় রাজনীতিতে যুক্ত রয়েছেন। এখন বাবার মৃত্যু বা বার্ধক্যজনিত কারণে আগের মতো সক্রিয় হতে না পারার ফলে আগাম
ঝুমা তালুকদার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি এ আসনের তিনবারের সাবেক এমপি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে।
দেশের ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিপি। তবে, দলীয় সিদ্ধান্তে শ্রদ্ধা ও সংহতির নিদর্শন হিসেবে বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনগুলোতে কোনো প্রার্থী দেওয়া হবে না।
শেখ হাসিনাকে মুখ খুলতে দেওযার প্রশ্নে ভারতের পাল্টা বক্তব্য হল, একটা বিশেষ পরিস্থিতিতে ও সুরক্ষার প্রয়োজনে তাকে এ দেশে আশ্রয় দেওয়া হয়েছে ঠিকই – কিন্তু তিনি কোনও 'রাজনৈতিক বন্দী' নন।
তবে ওই ফাঁকা আসনগুলোতে সবাই যে জোটের প্রার্থী হবে সেটির নিশ্চয়তা নেই। তবে বিএনপি যে সব আসন ফাঁকা রেখেছে তার মধ্যে কিছু আসনে মিত্র জোটের প্রার্থীরা বিএনপির 'গ্রিন সিগনাল' নিয়ে মাঠের প্রচারণায় নেমেও পড়েছে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে, দেশের অন্তত ১৩টি সংসদীয় আসনে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের কর্মী-অনুসারীরা ব্যাপক বিক্ষোভ করেছেন। অনেক এলাকাতেই তারা সড়ক-মহাসড়ক অবরোধ করেছেন। কোথাও কোথাও ঘটেছে সংঘর্ষের ঘটনাও।