প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের সব তফসিলি ব্যাংকের প্রতিটি শাখাতে স্কুল ব্যাংকিং চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা বলা হয়েছে, আর্থিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা নিশ্চিত করতে তফসিলি ব্যাংকের প্রতিটি শাখাকে ‘নিকটবর্তী’ অন্তত একটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাংকিং চালু করতে হবে।
রোববার (১৭ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক পরিপত্রে বলা হয়েছে, কোনো তফসিলি ব্যাংকের কোন শাখা কোন স্কুলে এ সেবা চালু করবে, সে সিদ্ধান্ত ব্যাংকগুলোকে নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি তফসিলি ব্যাংক শাখাকে তাদের নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাংকিং সেবা চালু করতে হবে। এতে শিক্ষার্থীরা সরাসরি সেই ব্যাংক শাখা থেকে সব ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের বিষয়ে অধিক্রমণ (ওভারল্যাপিং) দূর করতে ব্যাংকগুলো নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, হিসাব খোলা ও পরিচালনা, আর্থিক শিক্ষা এবং শিক্ষার্থীদের সচেতনতা ও প্রযুক্তিগত বিষয়ে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনাসমূহ যথাযথ পরিপালন করতে হবে।
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার তথ্য দিয়ে পরিপত্রে বলা হয়, প্রতিটি জেলা ও উপজেলার স্কুল ব্যাংকিং বিষয়ে সংশ্লিষ্ট শাখাকে তিন মাস পর পর কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন পাঠাতে হবে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি
১ দিন আগে
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।
২ দিন আগে
সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
২ দিন আগে
সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
৩ দিন আগে