লম্বা ছুটি শুরুর আগে ব্যাংকে টাকা তোলার হিড়িক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ঈদের আগে ব্যাংকগুলোতে গ্রাহকদের টাকা তোলার হিড়িক পড়েছে। প্রায় প্রতিটি শাখায় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে গ্রাহকদের। নগদ টাকা উত্তোলনের চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। ভিড় দেখা গেছে এটিএম বুথগুলোতেও। যদিও আগামীকাল মঙ্গলবার ব্যাংকের শেষ কার্য দিবস।

আজ সোমবার (৮ এপ্রিল) রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল ও দিলকুশা, দৈনিক বাংলা, পল্টনসহ বিভিন্ন এলাকার ব্যাংকের শাখায় সকাল থেকেই ক্যাশ ও জমা কাউন্টারের সামনে লম্বা লাইন দেখা গেছে। নতুন নোট বিনিময়ের পাশাপাশি চালানপত্র, ডিপোজিটসহ বিভিন্ন সেবার বিল জমা দেওয়ার লাইন রয়েছে। অতিরিক্ত গ্রাহকের চাপে ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের বেশ হিমশিম খেতে হচ্ছে।

এবারের ঈদুল ফিতরের সঙ্গে সাপ্তাহিক ছুটির পাশাপাশি পহেলা বৈশাখের ছুটি যুক্ত হয়েছে। ফলে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানও।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আশিকুর রহমান

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন আশিকুর রহমান।

৩ দিন আগে

সোনার দাম আবারও বাড়ল

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।

৩ দিন আগে

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দাবির সঙ্গে ‘একমত’ গভর্নর, দাবি গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৪ দিন আগে

ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণ ১১ লাখ কোটি টাকা, মোট বিতরণের ৬০%

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

৪ দিন আগে