আমানতের সুদের হারের সীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ব্যাংকগুলোর আমানত সংগ্রহের ক্ষেত্রে সুদের হারের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংকগুলো এখন থেকে বাজারভিত্তিক বিবেচনায় আমানত নেওয়ার ক্ষেত্রে সুদ দিতে পারবে। অর্থাৎ আমানতের সুদের হার বাড়াতে বা কমাতে পারবে। গতকাল মঙ্গলবার এক সার্কুলারে এই সীমা তুলে দেওয়ার কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী স্বাক্ষরিত ওই সার্কুলারে বলা হয়, বর্তমানে ব্যাংক কর্তৃক বিতরণকৃত ঋণের বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা প্রবর্তনের ফলে আগের সার্কুলার অনুযায়ী আমানতের সুদহারের নিম্ন সীমার আবশ্যকতা নেই।... এ প্রেক্ষিতে আগের নির্দেশনাটি বাতিল করা হলো।

২০২১ সালের ৮ আগস্ট মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে মেয়াদি আমানতের সুদহার নির্ধারণ করেছিলো বাংলাদেশ ব্যাংক। ওই সময় বলা হয়, আমানতের সুদহার মূল্যস্ফীতির চেয়ে কম হবে না। সেই সময় মূল্যস্ফীতির হার ছিল প্রায় ৬ শতাংশ।

বর্তমানে মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি হওয়ায় সেই সুদহার বাস্তবসম্মত হচ্ছিল না। ঋণ ও সুদের হারের সীমা তুলে দিতে অর্থনীতিবিদসহ বিভিন্ন পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

আইএমএফের ঋণের শর্তেও সুদহার বাজারভিত্তিক করার বিষয়টি উল্লেখ ছিল। এরই প্রেক্ষিতে ইতোমধ্যে ঋণের সুদহার বাজারভিত্তিক করতে কিছুটা নমনীয় করা হয়েছে। ফলে ইতোমধ্যে ঋণের সুদের হার বেড়েছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আশিকুর রহমান

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন আশিকুর রহমান।

৩ দিন আগে

সোনার দাম আবারও বাড়ল

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।

৩ দিন আগে

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দাবির সঙ্গে ‘একমত’ গভর্নর, দাবি গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৪ দিন আগে

ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণ ১১ লাখ কোটি টাকা, মোট বিতরণের ৬০%

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

৪ দিন আগে