ফের রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এই হিসাব আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ হিসাব অনুযায়ী। আর গ্রস হিসাকে রিজার্ভের পরিমাণ ২৫ বিলিয়ন ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ‘উইকলি সিলেক্টেড ইকোনমিক ইন্ডিকেটরস’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য বলছে, এ দিন বিপিএম-৬ হিসাবে রিজার্ভ বেড়ে হয়েছে ২০ দশমিক ২০ বিলিয়ন ডলার। গ্রস হিসাবে এর পরিমাণ ২৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

গত ৯ জানুয়ারি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নভেম্বর-ডিসেম্বর মেয়াদের ১ দশমিক ৬৭ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করা হয়। ওই সময় রিজার্ভের পরিমাণ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছিল। এরপর রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেলেও ২২ জানুয়ারি তা ১৯ দশমিক ৯৩ বিলিয়ন ডলারে নেমে আসে; গ্রস হিসাবে যা ছিল ২৫ দশমিক ২২ বিলিয়ন ডলার। এর দুই সপ্তাহ পর আবার তা ২০ বিলিয়ন ডলার পার করল।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পাশাপাশি রপ্তানি আয় বেড়ে যাওয়ায় রিজার্ভ বেড়েছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে