ছাগল পালনে কম সুদে ঋণ

ডেস্ক, রাজনীতি ডটকম

ছাগল পালনে কম সুদে ঋণ পাওয়া যাবে। সুদ হার ৪ শতাংশ।

এমন এক সময়ে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে, যখন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের পুত্রের ছাগল-কাণ্ড নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।

ছাগল ছাড়াও গাড়ল ও ভেড়া পালনেও ৪ শতাংশ সুদে মিলবে ঋণ।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

এতোদিন কেবল গরু মোটাতাজাকরণ, পোলট্রি, দুগ্ধ উৎপাদন এবং শস্য ও ফসল চাষে এই তহবিল থেকে ঋণ মিলত। ছাগল পালনে কম সুদে তহবিল থেকে ঋণ দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি তহবিলের মেয়াদ ছয় মাস বাড়িয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

প্রাণিসম্পদে সর্বোচ্চ ২০ লাখ টাকা এবং শস্য ও ফসল চাষে জামানতবিহীন ২ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল থেকে ছাগল, ভেড়া ও গাড়ল পালনে ৪ শতাংশ সুদে ঋণ পাওয়া যাবে।

গভর্নর হিসেবে আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নেওয়ার পর ২০২২ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে কৃষি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার এ তহবিল গঠন করাহয়।

এর নাম দেওয়া হয় ‘খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য পুনঃ অর্থায়ন স্কিম’।তহবিলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩০ জুন। এখন তা বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এ তহবিল থেকে শূন্য দশমিক ৫০ শতাংশ সুদে তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে বিতরণ করতে পারবে। ন্যূনতম জামানত বা সহজামানত বিষয়ে ব্যাংক সিদ্ধান্ত নেবে। তবে তহবিল থেকে ঋণ নিয়ে পুরোনো ঋণ সমন্বয় করা যাবে না।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে