প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদ থেকে পদত্যাগ করেছেন ড. এটিএম তারিকুজ্জামান। আজ মঙ্গলবার সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব বরাবর ইমেইলে তিনি পদত্যাগপত্র পাঠান। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।
ড. তারিকুজ্জামান নিজেই তাঁর পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
এ বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী বলেন, ‘তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন সরকারের কাছে। এর বাইরে আর কিছু আমাদের বলার নেই।’
এর আগে, গত ১১ সেপ্টেম্বর উপসচিব ফরিদা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে বিএসইসি কমিশনার তারিকুজ্জামানকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তিন মাসের নোটিশ দিয়ে জানানো হয়, আগামী ১২ অক্টোবরের পর থেকে তিনি কমিশনার পদে বহাল থাকবেন না।
চলতি বছরের গত ২০ মে বিএসইসিতে কমিশনার পদে যোগদান করেন ড. এ টি এম তারিকুজ্জামান। তার আগে গত ৮ মে এফআইডি থেকে তাঁকে বিএসইসির কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৩ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৩ দিন আগে