প্রতিবেদক, রাজনীতি ডটকম

আজ সোমবার, ১২ রবিউল আউয়াল। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনটি সরকারি ছুটির আওয়াতায়। তবুও কর্মচঞ্চল আশুলিয়ার শিল্পাঞ্চল। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে অল্প কিছু কারখানায় ছুটি মিললেও সচল প্রায় ১৪০০ পোশাক কারখানা। শ্রমিক অসন্তোষ কাটিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করছেন বলে জানা গেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে যথাসময় থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, টানা কয়েকদিন পোশাক খাতে শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। তাই এক হাজার ৮৩৬টি পোশাক কারখানার মধ্যে এক হাজার ৪০০টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছেন। ওইসব পোশাক কারখানায় উৎপাদন কাজ চলছে। তবে রেডিয়েন্ট নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে গেলেও ম্যানেজমেন্টের লোক না আসায় এখন কর্মবিরতি পালন করছেন।
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, টানা ১৫ দিনের বেশি সময় ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন দাবি নিয়ে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিএমইএ কয়েক দফায় কারখানার মালিক, শ্রমিক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বৈঠক ও শ্রমিক সমাবেশ করেছে। আগের সপ্তাহের পরিস্থিতি কাটিয়ে শিল্পখাতে ফিরছে সেই চিরচেনা রূপে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৩ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৩ দিন আগে