আফিল উদ্দিন আমার ভাই হলেও আমরা ভিন্ন মতাদর্শের: বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশিরউদ্দিন। তার ভাই শেখ আফিল উদ্দিন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় তার বিরুদ্ধেও আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন অনেকে। তার উপদেষ্টা পদে নিয়োগের বিরোধিতা করে বিক্ষোভও হয়েছে।

এসব প্রশ্ন ও সমালোচনার মুখে শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, তার ভাইয়ের রাজনৈতিক সংশ্লিষ্টতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিক্ষোভকারীরা তার সম্পর্কে ভুল তথ্য পেয়েছেন।

বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে গত সোমবারই সচিবালয়ে শেখ বশির সাংবাদিকদের বলেন, ‘যারা আন্দোলন করেছেন, তাদের আবেগের সঙ্গে আমার দ্বিমত নেই। তবে আমার ধারণা, ওনারা ভুল তথ্য পেয়েছেন (মিস ইনফরমড)। তাদের তথ্যের ভিত্তি সঠিক নয়।’

জানা যায়, আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের তিন স্ত্রীর ১৫ সন্তানের মধ্যে একজন সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। আরেকজন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

প্রয়াত শেখ আকিজ উদ্দিন ১৯৯৯ সালে সন্তানদের মধ্যে ব্যবসা ভাগ করে দেন। শেখ বশিরের দাবি, ওই সময় থেকে আফিল উদ্দিনের সঙ্গে তার ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই। পারিবারিক যোগাযোগও কম। ২০২৩ সালে শেখ বশিরের নিজের আকিজ-বশির গ্রুপের যাত্রা শুরুর অনুষ্ঠানে শেখ আফিল উপস্থিত হননি।

সচিবালয়ে নিজের অবস্থান নিয়ে কথা বলার পর একটি গণমাধ্যমে বিবৃতি দিয়েও নিজের রাজনৈতিক ও ব্যবসায়িক অবস্থান তুলে ধরেছেন শেখ বশিরউদ্দিন। বিবৃতিতে তিনি বলেন, আফিল উদ্দিন আমার বড় ভাই। আমরা আলাদা মায়ের হলেও বড় ভাই হিসেবে শ্রদ্ধা করে চলি। তবে রাজনৈতিক আদর্শে আমরা সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের।

শেখ বশির আরও বলেন, ১৯৯৯ সালে পারিবারিকভাবে আমরা আলাদা হই। পরে আফিল ভাই রাজনীতিতে যুক্ত হন। আমরা সবাই দীর্ঘদিন ধরেই আলাদা ব্যবসা পরিচালনা করছি। তিনি মূলত যশোরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও রাজনীতি করছেন। আমিসহ পরিবারের অন্য সদস্যরা ঢাকাকেন্দ্রিক।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত আরেক উপকারভোগী সানজিদা আক্তার বলেন, ‘আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি। এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারব, পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

২ দিন আগে

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি

নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

২ দিন আগে

আগামী ২ বছর ‘কঠিন সময়’ যাবে: অর্থমন্ত্রী

অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট

২ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

২ দিন আগে