যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন নিয়ে বিজিএমইএ সভাপতির উদ্বেগ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ৪০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের যে শর্ত প্রস্তাব করেছে, সেটি বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।

গতকাল শনিবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সাথে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আলোচনায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ-এর সহ-সভাপতি গাযী আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী এবং কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

বিজিএমইএ সভাপতি বলেন, 'আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৪০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্ত সম্পর্কে গভীরভাবে চিন্তা-ভাবনা করছি। আমাদের দাবি হলো, রুলস অব অরিজিন বিবেচনায় বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য এই শর্ত শিথিল করা হোক। আমাদের জন্য এটি একটি গুরুতর সমস্যা হতে পারে। এ নিয়ে সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা প্রয়োজন।'

তিনি বলেন, 'এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, এই বিষয়ে আলোচনা চলছে। আমাদের ব্যবসায়ী সমাজকে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। কারণ এটি আমাদের ভবিষ্যত নির্ধারণ করবে।'

সরকার সময়মত সঠিকভাবে আলোচনায় অংশ নেয়নি - এমন অভিযোগ তুলে বিজিএমইএ সভাপতি বলেন, 'এটা সত্যিই উদ্বেগজনক যে, গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোতে ব্যবসায়ী সমাজকে উপেক্ষা করা হচ্ছে। যদি সরকার সত্যিই পদক্ষেপ নিতে চায়, তাহলে সবচেয়ে বড় স্টেকহোল্ডারদের সঙ্গে সঠিকভাবে আলোচনা করা উচিত।'

এছাড়া, বিজিএমইএ সভাপতি কটন আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (AIT) আরোপের বিষয়েও প্রশ্ন তোলেন।

'যখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বলছি, তাদের কটন কেনা বাড়াতে, তখন আমাদের দেশের সরকার কীভাবে আবার কটনে অগ্রিম আয়কর আরোপ করছে? এটি সত্যিই স্ববিরোধী,' মন্তব্য করেন তিনি।

কর্মকর্তা ও শ্রমিকদের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, 'কিছু সমস্যা থাকলেও, ঈদের আগে কারখানাগুলোর বেতন-বোনাস পরিশোধের হার ৯৯% এর উপরে ছিল। শ্রমিকদের জন্য আইনগত পাওনা নিশ্চিত করতে আমরা শুরু থেকেই সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি।'

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমাদের এ খাতের প্রায় ৮০ শতাংশ আসে বৈদেশিক মুদ্রার আয় থেকে। সুতরাং সংবাদ প্রচারের আগে সঠিক তথ্য পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

এই বৈঠকে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, 'এ ধরনের আলোচনায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সম্মিলিত প্রচেষ্টা দেশের বাণিজ্যিক অগ্রগতির জন্য জরুরি।'

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement