১৬ হাজার বেড়ে পরদিনই ১৪ হাজার কমলো সোনার দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৪: ২৪
ছবি: সংগৃহীত

টানা তিন দিন সোনার দাম বেড়ে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) কিছুটা কমেছে। বৃহস্পতিবার এক দিনেই প্রতি ভরি সোনার দাম বেড়েছিল ১৬ হাজার ২১৩ টাকা। তবে আজ প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন এই দাম সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে বলেছে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি। তেজাবি (পাকা সোনা) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনে সোনার দাম বেড়েছিল ভরিতে ২৮ হাজার ৮১০ টাকা। তাতে সবচেয়ে ভালো ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল দুই লাখ ৮৬ হাজার। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল।

দেশের বাজারে নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

সোনার দামের সঙ্গে কমেছে রুপার দামও। বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আট হাজার ৫৭৩ টাকায় ইতিহাসের রেকর্ড দামে পৌঁছেছিল, আজ দাম কমে হয়েছে ৭ হাজার ৭৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ২০০ ডলারে নেমে এসেছে, যা গতকাল ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

মাস তিনেক আগেই দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম দুই লাখ টাকার অঙ্ক স্পর্শ করেছে। বাজুস বরাবরের মতোই বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সোনার দাম ঊর্ধ্বমুখী।

দেশের বাজারে সোনার দামের ঊর্ধ্বগতি গত কয়েক বছরে বেশ দ্রুত। ২০২৩ সালের ২১ জুলাই প্রতি ভরি সোনার দাম প্রথমবারের মতো এক লাখ টাকার অঙ্ক স্পর্শ করে। বছর দেড়েক পর গত বছরের ফেব্রুয়ারিতে তা দেড় লাখে পৌঁছে যায়।

এর আট মাসের মাথায় গত বছরের অক্টোবরে দুই লাখ টাকাও ছুঁয়ে ফেলে সোনার ভরির দাম। তিন মাসের মাথায় গত বৃহস্পতিবার তা আড়াই লাখ টাকা পেরিয়ে যায়। দামের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে প্রতি ভরির দাম তিন লাখ স্পর্শ করা এখন সময়ের ব্যাপার।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement