ডেস্ক, রাজনীতি ডটকম

১৯৭১ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়েছে। আর এই বাণিজ্য শুরু হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির মধ্য দিয়ে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ২৫ হাজার টন চাল নিয়ে বাংলাদেশের পথে রওয়ানা হয়েছে পাকিস্তানের একটি জাহাজ। সরকার থেকে সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় পাকিস্তান ট্রেডিং করপোরেশনের (টিসিপি) মাধ্যমে এই চাল সরবরাহ করা হচ্ছে।
দ্বিপাক্ষিক বাণিজ্য নতুন করে শুরু হওয়ার প্রথম ধাপে বাংলাদেশ পাকিস্তান থেকে মোট ৫০ হাজার টন চাল কিনছে। প্রথম চালান ২৫ হাজার টন চাল নিয়ে শনিবার জাহাজ রওয়ানা দিয়েছে। বাকি ২৫ হাজার টন চাল আগামী মার্চের শুরুর দিকে পাঠানো হবে।
দুই দেশের সংশ্লিষ্টরা আশা করছেন, এই চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং সরাসরি জাহাজ চলাচল সহজ করবে। এ ছাড়া এই প্রথম পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশের বন্দরে পৌঁছাবে।
পাকিস্তান থেকে বাংলাদেশে চাল আমদানিকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্ক পুনর্স্থাপন এবং কয়েক দশক ধরে স্থগিত থাকা বাণিজ্য চ্যানেলগুলোকে আবার চালু করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি
১ দিন আগে
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।
২ দিন আগে
সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
২ দিন আগে
সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
৩ দিন আগে