প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোনো দূরত্ব নেই। দীর্ঘমেয়াদে পণ্যমূল্য কমাতে রাজনৈতিক সরকারের সদিচ্ছা জরুরি। বাজারের সিন্ডিকেট ভাঙতে আরও বেশি ব্যবসায়ী ও সরবারাহকারীদের বাজারে যুক্ত করার কাজ করছে সরকার।
আজ বুধবার (২০ নভেম্বর) সকালে রাজধানীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রমে আলু বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, সাধারণের নাগালের বাইরে চলে যাওয়া আলুতে স্বস্তি দিতেই ট্রাকসেল কার্যক্রমে যুক্ত করা হয়েছে এই পণ্য। সরাবরাহ বাড়াতে কাজ করছে সরকার। প্রয়োজনে সংকট সমাধানে আমদানি করা হবে দেশের বাইরে থেকে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণমানুষকে রক্ষা করতে নানা পণ্যে শুল্ক প্রত্যাহার অব্যাহত রাখবে এনবিআর। দুই কেজি তেল, ৫ কেজি চাল ও মশুর ডালের সাথে ৩ কেজি আলু বিক্রি শুরু করেছে টিসিবি। যার প্যাকেজ মূল্য ৫৬০ টাকা।
এরআগে গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, বাজার স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে বুধবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন।

সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত আরেক উপকারভোগী সানজিদা আক্তার বলেন, ‘আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি। এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারব, পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
২ দিন আগে
নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
২ দিন আগে
অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট
২ দিন আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি
২ দিন আগে