কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি পর্যালোচনায় আসিফ নজরুলের নেতৃত্বে কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়। প্রতীকী ছবি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনা করতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে সভাপতি করে উচ্চ পর্যায়ের একটি কমিটি করেছে সরকার।

বুধবার (১২ মার্চ) এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। ছয় সদস্যের এই কমিটিকে তিন মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে।

উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন— সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব; বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর; বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক আলী আশফাক; এবং রূপালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. নজরুল হুদা।

কমিটির কর্মপরিধি বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটি ২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত কাজের অগ্রগতি ও এ সংক্রান্ত গৃহীত সরকারি অন্যান্য পদক্ষেপের পর্যালোচনা করবে। এ ঘটনার দায়দায়িত্ব নির্ধারণ ও এর পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশও দেবে সরকারকে।

প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী তিন মাসের মধ্যে এ কমিটিকে সুপারিশ দিতে বলা হয়েছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে এলএনজি নিয়ে আসছে আরও ৩ জাহাজ

বাংলাদেশে এলএনজি আমদানির প্রায় ৭০ শতাংশ আসে কাতার থেকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এই সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়। কাতার থেকে এ মাসের মাঝামাঝি সময়ে দুটি এলএনজি ট্যাংকার আসার কথা থাকলেও তা হয়নি। এর মধ্যে একটি ট্যাংকার রাস লাফান বন্দর থেকে এলএনজি বোঝাই অবস্থায় এখনো আটকে রয়েছে।

২ দিন আগে

স্বর্ণের দামে ফের বড় পতন

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

৩ দিন আগে

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

৩ দিন আগে

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা ও সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

৪ দিন আগে