ডেস্ক, রাজনীতি ডটকম

সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যকার প্রথম দফার আলোচনা শেষে সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি (ওয়েভার) নিশ্চিত করতে পেরেছে। এই খবর সামনে আসার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ সংকটের যে আশঙ্কা ছিল, তা অনেকটাই কেটে গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছিল।
মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর হুমকি এবং তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দেওয়ার ঘোষণার কারণে আলোচনা শুরুর দিকটা বেশ অস্থিতিশীল ছিল, যার প্রভাবেই শুরুতে দাম বেড়েছিল।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ফিউচার প্রাইস ৬০ সেন্ট কমে ব্যারেল প্রতি ৭৬ ডলারে নেমে এসেছে, যার চুক্তির মেয়াদ সোমবার শেষের দিকে শেষ হতে যাচ্ছে। তবে বাজারে তুলনামূলক বেশি সচল থাকা আগস্টের চুক্তি অনুযায়ী তেলের দাম ৬৯ সেন্ট কমে ব্যারেল প্রতি ৭৫ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য, ছুটির কারণে গত শুক্রবার মার্কিন বাজারে কোনো আনুষ্ঠানিক দর নির্ধারণ হয়নি।
নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘এসএস ওয়েলথস্ট্রিটে’র প্রতিষ্ঠাতা সুগন্ধা সচদেবা বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ার কারণেই মূলত তেলের দামে এই পতন দেখা গেছে। এর ফলে ইরানের ওপর থেকে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা শিথিল হতে পারে— এমন একটি আশাবাদ তৈরি হয়েছে।’
মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, সোমবার সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের প্রথম দফার বৈঠক শেষ করেছেন। গত সপ্তাহে সম্পাদিত একটি সমঝোতা স্মারকের (এমওইউ) শর্ত অনুযায়ী রোববার এই আলোচনা শুরু হয়। ওই সমঝোতার লক্ষ্য ছিল গত এপ্রিল থেকে চলে আসা একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ অন্তত আরও ৬০ দিনের জন্য বাড়ানো।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তার দেশ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি নিশ্চিত করেছে। এর পাশাপাশি জব্দ থাকা কিছু সম্পদ অবমুক্ত করা এবং ইরানের জন্য একটি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালুর বিষয়ও নিশ্চিত হয়েছে।
বাজার বিশ্লেষক সুগন্ধা সচদেবা আরও বলেন, ‘এই ধরনের অগ্রগতির ফলে প্রতিদিন প্রায় ১৫ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে ফিরে আসার সুযোগ তৈরি হবে। এমন এক সময়ে এটি বিশ্ববাজারে তেলের সরবরাহ পরিস্থিতিকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে, যখন বিশ্বব্যাপী তেলের চাহিদার প্রবৃদ্ধি বেশ মন্থর রয়েছে।’
এদিকে জাহাজ চলাচলের তথ্যের (শিপিং ডাটা) বরাত দিয়ে রয়টার্স বলছে, বৈঠক শুরুর আগে গত রোববার হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা বেশ কমে গিয়েছিল। অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে— এমন অভিযোগ তুলে ইরান এই নৌপথটি আবারও বন্ধ করার ঘোষণা দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে কয়েক মাসের ক্রমবর্ধমান সহিংসতা থামানোর উদ্দেশ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র এক দিন পরই, গত শনিবার লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৮৪.৩৯ ডলারে পৌঁছেছে। এর আগে দরপতনের কারণে ব্রেন্ট ক্রুডের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।
৩ দিন আগে
সোমবার (৩ আগস্ট) স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৮ দশমিক ৫৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম বেড়েছে ০ দশমিক ৯ শতাংশ, যা বিক্রি হয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৬৬ দশমিক ৬০ ডলারে।
৪ দিন আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোমবার (৩ আগস্ট) ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরুর ঘোষণার পর বাজারে এমন প্রভাব পড়েছে। ট্রাম্প জানান, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার সুযোগ তৈরি করতে সম্ভাব্য সামরিক হামলাও আপাতত স্থগিত রাখা হয়েছে।
৪ দিন আগে
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছর ২০২৫ সালের একই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ কোটি ১০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে দেশে, যা ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।
৪ দিন আগে