দেশে এলো আরও ৪২০ টন পেঁয়াজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর আগের এলসি করা আরও ৪২০ টন পেঁয়াজ এলো দেশে। গতকাল রোববার ও আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করে এসব পেঁয়াজ।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৭ ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত। এর আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো পর্যায়ক্রমে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করছে। গতকাল রোববার ১০ ট্রাকে ২৭৭ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে এবং সোমবার দুপুর পর্যন্ত ছয়টি ট্রাকে আরও ১৪৩ টন পেঁয়াজ এসেছে। মোট ১৬ ট্রাকে ৪২০ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করে। এসব ট্রাক ভারতের মহদিপুর বন্দরে আটকা ছিল।

এর আগে ৭ ডিসেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেন। ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পরই চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে হু হু করে বেড়ে যায় পেঁয়াজের দাম।

এরপর চীন-পাকিস্তান থেকে ২২৬ টন পেঁয়াজ আমদানি করা হয়। এ ছাড়া দেশি মুড়িকাটা পেঁয়াজ বাজারে পাওয়া যাওয়ায় স্বস্তি মিলেছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

শান্তি আলোচনার প্রভাব: বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। খবর জিও নিউজের।

২ দিন আগে

শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত আরেক উপকারভোগী সানজিদা আক্তার বলেন, ‘আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি। এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারব, পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

২ দিন আগে

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি

নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

২ দিন আগে

আগামী ২ বছর ‘কঠিন সময়’ যাবে: অর্থমন্ত্রী

অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট

২ দিন আগে